,

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করুন : রাষ্ট্রপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করা এবং সাংবাদিকতা পেশায় প্রকৃত বাস্তবতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাহী কমিটির সদস্যরা আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে জানান, ঢাবি ভিসির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাহী কমিটির অপর ৯ সদস্য আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতি সাংবাদিকতাকে একটি মহৎ পেশা হিসাবে উল্লেখ করে কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রকৃত ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টারদের প্রতি আহবান জানান। তিনি ডিইউজেএ সদস্যরা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বাস্তবতা ও উদ্দেশ্য নিশ্চিত করবেন বলে আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ শিক্ষা জীবনের পাশাপাশি সাংবাদিকতা করায় ঢাবি রিপোর্টারদের প্রশংসা করেন। তিনি সভাপতি ফরহাদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক ফারুক মাহমুদের নেতৃত্বে ঢাবি সাংবাদিক সমিতির কর্মকাণ্ডেরও প্রশংসা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর