সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইফ নয়, কারিনার সঙ্গে সম্পর্ক ছিল কমল রশিদ খানের?

news-image

বিনোদন ডেস্ক : কারিনা কাপুরের সঙ্গে নাকি সম্পর্ক ছিল তাঁর। তাও আবার দীর্ঘ ৪ বছর ধরে। সম্প্রতি টুইটারে একটি ছবি পোস্ট করে এমনই দাবি করেন কমল রশিদ খান।

তিনি দাবি করেন, সাইফ আলি খানের সঙ্গে বিয়ের আগে কারিনার সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছিলেন কেআরকে। তারপর একটানা ৪ বছর ধরে সেই সম্পর্কে ছিলেন তিনি। অবাক লাগছে শুনতে?

অবাক লাগলে ঘটনাটা শুনতে হবে আপনাকে। ২০১৪ সাল থেকে কঙ্গনা রানাওয়াত এবং হৃতিক রোশনের মধ্যে সম্পর্ক নিয়ে বিবাদ চলছে। হৃতিক তাঁকে ‘ব্যবহার’ করেছেন, তাঁর ‘সুযোগ’ নিয়েছেন, তাঁর ‘নগ্ন ছবি প্রকাশ’ করেছেন বলে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন কঙ্গনা এবং তাঁর দিদি রাঙ্গলি।

অন্যদিকে হৃতিক পাল্টা দাবি করেছেন, তাঁর সঙ্গে কঙ্গনার বন্ধুত্ব ছিল। একসঙ্গে অভিনয় করতে গিয়ে যতটা বন্ধুত্বের প্রয়োজন, কঙ্গনার সঙ্গে সেই সম্পর্কই ছিল বলে দাবি করেছেন হৃতিক। এমনকী, হৃতিক এবং কঙ্গনার একটি ‘ঘনিষ্ঠ’ ছবি প্রকাশ করেছেন কঙ্গনার বোন রাঙ্গলি।

সেখানে তিনি প্রশ্ন করেন, হৃতিকের সঙ্গে কঙ্গনার যদি সম্পর্ক না-ই থাকবে, তাহলে এই ছবি এল কোথা থাকে? আর রাঙ্গলির ওই প্রশ্নেরই পর তাঁর বিরুদ্ধে তোপ দাগেন কেআরকে। কারিনার সঙ্গে ছবি পোস্ট করে, তিনি দাবি করেন, বেবোর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কঙ্গনা এবং হৃতিকের কথা ছোড়াছুড়ির মাঝে রাকেশ রোশন পুত্রকে সমর্থন করতে গিয়েই কেআরকে ওই কাজ করেছেন বলে দাবি বি টাউনের একাংশের।

যদিও বিষয়টি নিয়ে কোনোরকম মন্তব্য করেননি কারিনা কাপুর খান। সূত্র: ইন্টারনেট থেকে

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা