,

মাদাম তুসোতে সবচেয়ে কম বয়সি বরুণ

news-image

বিনোদন ডেস্ক: খুব বেশিদিন হয়নি বলিউডে ক্যারিয়ার শুরু করেছেন। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মাধ্যমে তার পথ চলা শুরু। এরই মধ্যে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান গড়ে নিয়েছেন অভিনেতা বরুণ ধাওয়ান। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিচ্ছেন তিনি।

দেশের বাইরেও বরুণের জনপ্রিয়তা রয়েছে। ভক্তদের ভালোবাসার কারণেই এবার হংকংয়ের মাদাম তুসো জাদুঘরে স্থান পাচ্ছে বরুণের মোমের মূর্তি। এ অভিনেতা সবচেয়ে কম বয়সি বলিউড তারকা এবং চতুর্থ ব্যক্তি যার মোমের মূর্তি এই জাদুঘরে স্থান পাচ্ছে। এর আগে মহাত্মা গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অভিনেতা অমিতাভ বচ্চনের মোমের মূর্তি মাদাম তুসো জাদুঘরে স্থান পেয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে বরুণ সংবাদমাধ্যমে বলেন, ‘এটি একটি অসাধারণ অভিজ্ঞতা। হংকংয়ে আমার মোমের মূর্তি হচ্ছে বিষয়টি নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত।’

বর্তমানে দিল্লিতে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বরুণ। তার আগে মাদাম তুসোর একটি টিম মুম্বাইয়ে এ অভিনেতার সঙ্গে কথা বলেছেন এবং শরীরের মাপ নিয়েছেন। সে সময় প্রায় দুইশ বিষয়ে তার মাপ নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর