,

আইটেম গানে ডেইজির আপত্তি

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। জয় হো, হেট স্টোরি-থ্রি সিনেমায় অভিনয় করেছেন। তবে ক্যারিয়ার শুরু করেছিলেন ড্যান্সার হিসেবে। কিন্তু আইটেম গানে কোমর দোলাতে চান না তিনি। এমনকি বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমাতেও নয়।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন এ অভিনেত্রী? ডেইজি শাহ বলেন, ‘আমাকে প্রথমে অভিনয়শিল্পী হতে দিন এবং এরপর দ্বিতীয় ধাপে আইটেম গান থাকতে পারে। আমি এখনো ক্যারিয়ার নিয়ে সংগ্রাম করছি। নিজের অবস্থায় তৈরি করতে চাই। এটাই আমার প্রথম লক্ষ্য।’

তিনি আরো বলেন, ‘সমস্যাটা বলিউডের মানুষের মানসিকতার। তারা নিজেরা কিছু নিয়ম তৈরি করে রেখেছে। আপনি যদি আইটেম গান করেন তাহলে আপনাকে আইটেম গার্ল ক্যাটাগরিতে ফেলা হবে। আর যদি অভিনয়ের ওপর নজর দেন তাহলে অভিনয়শিল্পী হিসেবে।’

তবে এ অভিনেত্রী মনে করেন প্রথম সারির অভিনয়শিল্পীদের ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন। ডেইজি বলেন, ‘আপনি যদি বলিউডে কারিনা কাপুর অথবা ক্যাটরিনার মতো ভালো জনপ্রিয়তা পান, তাহলে আইটেম গান করতে পারেন, এটা অতিথি চরিত্র হিসেবে গণ্য হবে। এমনটাই হয়ে থাকে। দুঃখের বিষয় এটিই আমাদের হিন্দি ইন্ডাস্ট্রির মনোভাব।’

এ অভিনেত্রী বলেন, ‘আমি কোনো আইটেম গান করব না। সব ফিরিয়ে দিব। যেদিন তারা আমাকে অতিথি চরিত্রের জন্য ডাকবে, সেই দিন এটি করব।’

গুঞ্জন শোনা যাচ্ছে সালমান খানের রেস-থ্রি সিনেমার আইটেম গানে দেখা যাবে ডেইজিকে। কিন্তু বিষয়টি উড়িয়ে দিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমি যদি আইটেম গান করতেই চাইতাম তাহলে যখনভূমি সিনেমার জন্য বলা হয়েছিল তখনই করতে পারতাম। কোনো আইটেম গানে আমার ইচ্ছে নেই, সুতরাই এ ধরনের গল্প তৈরি করবেন না। আমি সোজাসাপ্টা কথা বলি এবং কোনো কথা প্যাঁচায় না। আমি স্বপ্নেও আইটেম গান করব না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর