,

প্রথমবারের মতো বিপিএলে মালিঙ্গা

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার কথা ছিল শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গার। কিন্তু বিভিন্ন জটিলতায় লিগ স্থগিত হয়েছে এক বছর। ওই সময়ই বাংলাদেশে অনুষ্ঠিত হবে বিপিএলের পঞ্চম আসর। সুযোগ থাকায় বিপিএলের অফার লুফে নিয়েছেন লাসিথ মালিঙ্গা।

 

টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ ৩২৩ উইকেটের মালিক মালিঙ্গা চুক্তি করেছেন রংপুর রাইডার্সের সঙ্গে। রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, ক্রিস গেইলকে লিগের শুরু থেকেই পাবে রংপুর রাইডার্স। ফলে বিপিএলের জৌলুস আরও বেড়ে যাবে বলে বিশ্বাস তার।
শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাদ দেওয়া মালিঙ্গা প্রথমবারের মতো বিপিএলে খেলতে যাচ্ছেন। বিদেশী লিগগুলোতে নিয়মিত মুখ মালিঙ্গা। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন দীর্ঘদিন। পাশাপাশি ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে গায়ানা আমাজন ওয়ারিয়র্সে ও জ্যামাইকান তলাওয়াসে, কাউন্টিতে কেন্ট, বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলেছেন মালিঙ্গা। এবারের বিপিএলে তার অন্তর্ভুক্তি জৌলুস বাড়াবে তা বলার অপেক্ষা রাখেনা।

প্রসঙ্গত, বাজে ফর্মের কারণে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে নেই লাসিথ মালিঙ্গা। পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দাবি, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় নেই মালিঙ্গা। তাই তাকে ওয়ানডে দলে রাখা হচ্ছে না। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর মালিঙ্গা ১৩ ওয়ানডে খেলেছেন। ভারতের বিপক্ষে কিছুদিন আগেই খেলেছেন টি-টোয়েন্টি সিরিজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর