,

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ ১০ কর্মকর্তাকে বদলি

news-image

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট প্রশাসনের রেজিস্ট্রার জেনারেলসহ ১০ কর্মকর্তার বদলির সুপারিশ অনুমোদন দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা।

রোববার দুপুরে এ অনুমোদন দেয়া হয়। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ ১০ জনকে দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। তবে আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করার পর এই বদলি কার্যকর হবে।

কর্মকর্তারা হলেন, প্রধান বিচারপতির ব্যক্তিগত সহকারী মো. আনিসুর রহমান। রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, রেজিস্ট্রার মো. জাকির হাসেন, হাইকোর্ট বিভগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী, হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার মো. সাব্বির ফয়েজ, ডেপুর্টি রেজিস্ট্রার মো. আজিজুল হক ও ফারজানা ইয়াসমিনসহ ১০ জন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর