,

‘যা হয়েছে একেবারেই ভাবনার বাইরে’

news-image

স্পোর্টস ডেস্ক : ‘আমার মনে হয় ম্যাচের উইকেটও ফ্ল্যাট থাকবে। আমাদের জিততে হলে তিন শর বেশি রান করতে হবে’—ব্লুমফন্টেইন থেকে কিম্বার্লি রওনা দেওয়ার আগেই বলেছিলেন নাসির হোসেন। রানে ভরা উইকেটে খেলা হচ্ছে, সেটি জেনেই নিশ্চয়ই বাংলাদেশ প্রস্তুতি নিয়েছে। আজ বাংলাদেশের ব্যাটিংয়ে লড়াইয়ের ছাপ থাকলেও বোলিংটা হয়েছে যাচ্ছেতাই। দক্ষিণ আফ্রিকাকে ২৭৯ রানের লক্ষ্য দিয়েও তাই হারতে হয়েছে ১০ উইকেটে। নিজেদের বোলিং নিয়ে ভীষণ হতাশ বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। যেহেতু ওয়ানডেতে তুলনামূলক ভালো খেলে বাংলাদেশ, দর্শকদের প্রত্যাশা ছিল এই সংস্করণে অন্তত প্রোটিয়াদের সঙ্গে লড়াই জমিয়ে তুলবেন মাশরাফিরা। সেটি আর হয়নি। দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বড় ব্যবধানে হারের পর বোলারদের কাঠগড়ায় তুলছেন মাশরাফি, ‘বোলাররা নিজেদের মেলে ধরতে পারেনি। স্কোর বোর্ডও সে কথাই বলছে। এই উইকেটে ২৮০ রান নিয়েও জেতা সম্ভব ছিল। যদি আমরা শুরুতে উইকেট নিতে পারতাম। দুই দিক থেকেই আমরা যদি চাপ তৈরি করতে পারতাম, তাহলে হয়তো সম্ভব হতো। এসব উইকেটে যদি দুই পাশ থেকে পার্টনারশিপ বোলিং না করা যায় তাহলে উইকেট পাওয়া খুব কঠিন। তারপরও যা হয়েছে, তা আমাদের একেবারেই ভাবনার বাইরে। আমরা একটা উইকেটও নিতে পারিনি এখানে।’

সংস্করণ বদলেছে। দলে যোগ হয়েছেন মাশরাফি-সাকিবের মতো অভিজ্ঞ খেলোয়াড়। তবুও জয়ের ধারায় ফিরতে পারছে না বাংলাদেশ। কোথায় তালটা কেটেছে, সেটি খুঁজছেন মাশরাফি, ‘সম্ভাব্য সবই আমরা করছি। কিন্তু ফল আমাদের পক্ষে আসছে না। মানসিকতা ইতিবাচক রাখার চেষ্টা করছি। মাঠে সবকিছু বাস্তবায়ন করার চেষ্টা করছি। তবে আজ যে বোলিং করেছি তা হতাশাজনক। যদি ম্যাচের মাঝামাঝি সময়ে ৫-৬ উইকেট নিতে পারতাম, ম্যাচ আমাদের পক্ষেও থাকতে পারত। ব্যাটিং সে তুলনায় আজ ভালো হয়েছে। এ ধরনের কন্ডিশনে দুদিকেই (ব্যাটিং-বোলিং) ভালো না করলে আমাদের জেতা কঠিন হবে।’ ১৮ অক্টোবর পার্লে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেই ‘ভালো’টা না করতে পারলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারতে হবে মাশরাফিদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর