,

রোনালদোর রেকর্ড ভাঙবেন লুকাকু!

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন ২০০৭-০৮ মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে ৩৪ গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার ওই পারফরম্যান্সে শিরোপা জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ১০ বছর পর সেই রেকর্ড ভাঙবেন বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু, এমন দাবি রোনালদোরই সাবেক সতীর্থ মিকাইল সিলভেস্ত্রের।

গ্রীষ্মকালীন দলবদলে ৭৫ মিলিয়ন ইউরোতে লুকাকুকে এভারটন থেকে দলে ভেড়ায় ম্যানইউ। এরপর নতুন ক্লাবের জার্সিতে সাত ম্যাচ খেলেছে লুকাকু, গোলও সাতটি। বলা হচ্ছে, ২৪ বছর বয়সী এই ফুটবলার চলতি মৌসুমে নিজেকে আরও এগিয়ে নেবেন।
তারই ধারাবাহিকতায়, রোনালদোর রেকর্ড ভাঙবেন লুকাকু; দাবি মিকাইলের। তিনি বলেন, ‘লুকাকু ম্যানইউয়ের হয়ে প্রথম মৌসুমেই রোনালদোর রেকর্ড ভাঙতে পারে।’
তিনি আরও বলেন, ‘রোমেলু ও তার দলের জন্য এটা অনেক বড় একটা বিবৃতি হতে পারে। এটা অনেক কিছু বোঝায়, সঙ্গে এটাও বোঝায় শিরোপা জয়ের দৌড়ে এগিয়েই আছে তারা। আমরা কেবল অক্টোবরে আছি। মৌসুম শেষ হওয়া পর্যন্ত অনেককিছু ঘটতে পারে। তাই রোমেলুকে তার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’

তবে হ্যাঁ, রোনালদোর রেকর্ড ভাঙতে হলে অবশ্যই টটেনহাম হটস্পারের স্ট্রাইকার হ্যারি কেইনের সঙ্গে পাল্লা দিতে হবে রোমেলু লুকাকুকে। সর্বশেষ মৌসুমে ৩১ ম্যাচে ২৯ গোল করেছেন হ্যারি কেইন। চলমান ইংলিশ প্রিমিয়ার লিগে সাত ম্যাচে করেছেন ছয় গোল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর