,

ট্রেইলারেই বিদ্যার বাজিমাত

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার সর্বশেষ সিনেমা বেগমজান। সিনেমাটি বক্স অফিসে খুব একটা সুবিধা করতে না পারলেও এতে বেগমজান চরিত্রে এ অভিনেত্রী কিন্তু ঠিকই প্রশংসা পেয়েছেন।

বিদ্যা বালান অভিনীত পরবর্তী সিনেমা তুমহারি সুলু। গতকাল প্রকাশিত হয়েছে এর ট্রেইলার। এতে এ অভিনেত্রীর সাধারণ গৃহবধূ থেকে রাতের রেডিও জকি হয়ে শ্রোতাদের শিহরন জাগানোর গল্প তুলে ধরা হয়েছে। ট্রেইলারেই বাজিমাত করেছেন বিদ্যা। এরই মধ্যে দর্শকের মাঝে বেশ ভালো সাড়া ফেলেছে এটি।

এতে দেখা যায়, রেডিও স্টেশনের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হন বিদ্যা বালান। সাধারণ গৃহবধূর মতোই কাটছিল তার দিন। কিন্তু একদিন তার সামনে রেডিও জকি হওয়ার সুযোগ আসে এবং তিনি হয়ে যান রাতের আরজে। তার কণ্ঠের মাধ্যমে শ্রোতাদের শিহরণ জাগান তিনি। কিন্তু সংসার ও রাতের আরজে এই দুইয়ের ব্যস্ততা মেনে নিতে পারেন না তার স্বামী। ট্রেইলারে বেশকিছু কৌতুকপূর্ণ সংলাপ ও দৃশ্য দেখা গেছে।

রেডিও স্টেশনের প্রযোজকের ভূমিকায় দেখা গেছে নেহা ধুপিয়াকে। এছাড়া আছেন আরজে মালিক্ষা। বিদ্যার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন মানব কাউল। আগামী ১৭ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

দেখুন : তুমহারি সুলু সিনেমার ট্রেইলার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর