,

থ্রি ইডিয়টসের মিলিমিটার’র সঙ্গে আমিরের দেখা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সিনেমা থ্রি ইডিয়টস। এতে আমির খান, বোমান ইরানি, শারমান জোশি, আর মাধবন, কারিনা কাপুরের পাশাপাশি ছোটু বা মিলিমিটার চরিত্রটিও দর্শকের মন জয় করে।

সেই হাফপ্যান্ট পরা ছেলেটি, সবার জামা-কাপড় লন্ড্রি করত, ব্যাগ রুমে পৌঁছে দিত, ভাইরাসকে নকল করত। এমনকী হোস্টেল থেকে যখন আমিরদের বের করে দেওয়া হয় তখনো পেছন পেছন অনুসরণ করছিল। কিন্তু সিনেমাটির পর তেমন করে আর আলোচনায় আসেননি তিনি।

সিনেমাটির মিলিমিটার চরিত্রটি যিনি রূপায়ন করেন তার নাম রাহুল কুমার। কিন্তু এখন আর ছোট নেই। সম্প্রতি ১৯তম মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে আমিরের সঙ্গে দেখা হয় তার। একসঙ্গে ফটো সাংবাদিকদের ক্যামেরার সামনে পোজও দেন তারা।

রাহুল কুমারের জন্ম ভারতের উত্তরখন্ডের আলমোরা নামক স্থানে। মঞ্চ নাটক দিয়ে অভিনয় শুরু করেন। থ্রি ইডিয়টস ছাড়াও ওমকারা, দ্য ব্লু আমব্রেলা, জীনা হ্যায় তো ঠোক ডাল এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য থিফ’-এ অভিনয় করেছেন তিনি। শুধু অভিনেতা নয় একজন ভালো গায়কও রাহুল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর