,

ক্যালিসের রেকর্ড ভাঙলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক :ওয়ানডেতে দুইশ উইকেট ছাড়িয়েছেন আগেই। এবার পাঁচ হাজার রানও করে ফেললেন সাকিব আল হাসান। তাতেই ইতিহাসে নাম লেখালেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম পাঁচ হাজার রান ও দুইশ উইকেটের ‘ডাবল’ ছুঁয়েছেন সাকিব। তিনি ভেঙেছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিসের রেকর্ড। ক্যালিস এই ‘ডাবল’ ছুঁয়েছিলেন ২২১ ম্যাচে। সাকিবের লাগল মাত্র ১৭৮ ম্যাচ!

 

পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁতে কিম্বার্লিতে রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাকিবের প্রয়োজন ছিল ১৭ রান। ২০তম ওভারে দক্ষিণ আফ্রিকান পেসার ডুয়ান প্রিটোরিয়াসের বল থার্ডম্যানে পাঠিয়ে সিঙ্গেল নিয়ে মাইলফলক স্পর্শ করেন বাঁহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রান করলেন সাকিব। প্রথমজন তামিম ইকবাল। সাকিব পঞ্চম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রান ও দুইশ উইকেটের ‘ডাবল’ ছুঁলেন। সাকিব-ক্যালিস ছাড়া বাকি তিনজন হলেন শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া, পাকিস্তানের শহীদ আফ্রিদি ও আব্দুল রাজ্জাক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর