,

৫০০০ রানের ক্লাবে সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রতিনিয়ত নিজেকে নিয়ে যাচ্ছেন উঁচু থেকে আরও উঁচুতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৭ রান করে পঞ্চম খেলোয়াড় হিসেবে ২০০ উইকেটের সঙ্গে ৫ হাজার রান পূরণ করেছেন তিনি। আর তাতেই জয়সুরিয়া, ক্যালিস, আফ্রিদি ও আব্দুল রাজ্জাকদের সঙ্গে সর্বকালের সেরা অলরাউন্ডারদের সংক্ষিপ্ত তালিকায় নিজের নামটি যোগ করে নিয়েছেন।

৫০ ওভারের ক্রিকেটে ২০০ উইকেট তুলে নিয়েছেন সাকিব বেশ আগেই। রবিবার তুলে নিয়েছেন ৫ হাজার রান। প্রিটোরিয়াসের বলে সিঙ্গেল নিয়ে সাকিব এই কীর্তিতে পৌঁছান। এদিন ওয়ান ডাউনে নামা সাকিব দেখে শুনেই খেলছেন। মাইফলকের এই ম্যাচে তার ব্যাট থেকে দারুণ কিছুই হয়তো দেখা যাবে।

রোববার ম্যাচে নামার আগে সাকিব ২২৪ উইকেট ও ৪ হাজার ৯৮৩ রান নিয়ে মাইলফলকের সামনে ছিলেন।

ওয়ানডেতে ৫ হাজার রান এবং ২০০ উইকেটের কীর্তি আছে শুধু চার অলরাউন্ডারের। এরা হলেন- সনাথ জয়াসুরিয়া, জ্যাক ক্যালিস, শহীদ আফ্রিদি ও আবদুল রাজ্জাক। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক জয়সুরিয়া ১৩ হাজার ৪৩০ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৩২৩ উইকেট। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ক্যালিস ১১ হাজার ৫৭৯ রানের সঙ্গে তুলে নিয়েছেন ২৭৩ উইকেট।

এই ক্লাবে পাকিস্তানের খেলোয়াড় দুজন। আফ্রিদি ৮ হাজার ৬৪ রানের পাশাপাশি নিয়েছেন ৩৯৫ উইকেট, আর রাজ্জাকের ৫ হাজার ৮০ রানের সঙ্গে শিকার ২৬৯ উইকেট।

এই মাইলফলকের পাশাপাশি বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। ১৭৭ ওয়ানডেতে ৫ সেঞ্চুরি ও ২২ হাফসেঞ্চুরিতে তিনি এই রান করেন। ওয়ানডেতে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। ১৭৩ ম্যাচে বাংলাদেশের সেরা ওপেনারের রান সংখ্যা ৫ হাজার ৭৪৩। দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব। ৫ হাজারি ক্লাবের কাছাকাছি কেবলমাত্র আছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। এই ম্যাচ বাদ দিয়ে মুশফিকের ওয়ানডে রান ৪ হাজার ৩৯৮।

তারা পাঁচ জন :-

ক্রিকেটার দেশ ম্যাচ রান ব্যাটিং গড় উইকেট বোলিং গড়

সনাৎ জয়সুরিয়া শ্রীলঙ্কা ৪৪৫ ১৩৪৩০ ৩২.৩৬ ৩২৩ ৩৬.৭৫

জ্যাক ক্যালিস দক্ষিণ আফ্রিকা ৩২৮ ১১৫৭৯ ৪৪.৩৬ ২৭৩ ৩১.৭৯

শহীদ আফ্রিদি পাকিস্তান ৩৯৮ ৮০৬৪ ২৩.৫৭ ৩৯৫ ৩৪.৫১

আব্দুর রাজ্জাক পাকিস্তান ২৬৫ ৫০৮০ ২৯.৭০ ২৬৯ ৩১.৮৩

সাকিব আল হাসান বাংলাদেশ ১৭৮* ৫০০০ ৩৪.৯৬ ২২৪ ২৯.৪৯

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর