,

‘ঢাকা অ্যাটাক’ নিয়ে উচ্ছ্বসিত ঋতুপর্ণা

news-image

বিনোদন প্রতিবেদক : পুলিশ-অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’ ব্যবসায়িকভাবে পেয়েছে দারুণ সাফল্য। ছবিটির এ সাফল্যে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত দারুণ উচ্ছ্বসিত। ভিডিও বার্তায় ছবির জন্য শুভকামনা জানালেন তিনি।

চিত্রনায়ক আলমগীরের পরিচালনায়, আরিফিন শুভর বিপরীতে ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে ঢাকায় অবস্থান করছেন এ অভিনেত্রী। শুটিংয়ের ফাঁকে নির্মাতা-অভিনেতার সঙ্গে এক ভিডিও বার্তায় ঋতুপর্ণা বলেন, ‘ছবিটি আরো অনেকদিন সিনেমা হলে চলুক। সফল হোক। আর আরেফিনকে বলছি, তোমার জন্য এটি সৌভাগ্য।’ ‘ঢাকা অ্যাটাক’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও অতিথি চরিত্রে অভিনয় করেছেন আলমগীর।

ভিডিও বার্তায় ঋতুপর্ণা আরো বলেন, ‘খুব শিগগির ছবিটি দেখতে হলে যাব। আর ‘ঢাকা অ্যাটাক এক্সট্রিম’-এর জন্যও অগ্রিম শুভকামনা থাকল। এভাবেই সিনেমার সিক্যুয়েল হতে থাক। দর্শকরা হলে এসে ছবি দেখুক। আমরা কষ্ট করে সিনেমা বানাই। দর্শকরা হলে গিয়ে দেখলে ভালো লাগে।’ গত ৬ অক্টোবর রাজধানীসহ সারাদেশের ১২৩টি হলে মুক্তি পায় পুলিশ-অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’। দ্বিতীয় সপ্তাহে আরো সাতটি হলে মুক্তি দেয়া হয়। শুভ ও আলমগীর ছাড়াও এতে অভিনয় করেছেন মাহিয়া মাহী, এবিএম সুমন, নওশাবা, শতাব্দী ওয়াদুদ, হাসান ইমাম, আফজাল হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে