পাখির মতো ডাইনোসরের নীলচে সবুজ ডিম!
অনলাইন ডেস্ক : ডাইনোসর যুগের পাখিদের সম্পর্কে অনেক আগেই ধারণা দিয়েছেন বিজ্ঞানীরা। হলিউডের কিছু সিনেমা দেখে কিছুটা আন্দাজ তো করতে পারেন।
ওই দানব পাখিগুলো আজ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে আকাশ শাসন করত। নতুন এক গবেষণায় এবার বলা হয়েছে সেই প্রজাতির পাখিদের ডিম সম্পর্কে।
পাখির মতোই এক প্রজাতির ডাইনোসর বাস করতো চীনে। ক্রেটাসিয়াস যুগের ওই পাখি ১৪৫.৫ মিলিয়ন থেকে ৬৫.৫ মিলিয়ন বছর আগে বাস করতো। তার যে ডিম পাড়ত সে ডিমের রং ছিল নীলাভ-সবুজ। নীল ও সবুজের আভায় ডিমগুলো অদ্ভুত দেখাত। কোনো ডাইনোসরের ডিমে রংয়ের নিশানা নিয়ে এটাই প্রথম গবেষণা।
হেইয়ুনিয়া হুয়ানজিতে পাওয়া গেছে নীল-সবুজ ডিম। এগুলো অভির্যাপটোরিডস নামের এক ডাইনোসরের ডিম।
এদের দেহটা খুব বেশি বড় ছিল না। ওদের দাঁত ছিল না। মঙ্গোলিয়া এবং চীনে প্রাপ্ত ফসিল থেকে এদের সম্পর্কে বিস্তারিত ধারণা মেলে।
আধুনিক অনেক পাখির ডিমে নীল ও সবুজ রং দেখা যায়। কাজেই এই পাখিদের এখন থেকে ডাইনোসরের বংশে ফেলানো যেতে পারে। এখনকার পাখির মতোই হয়তো অভির্যাপটোরিডসরা বাসা বানাত এবং সেখানে ডিম পাড়ত। হয়তো তারা মাটির নিচে বা মাটিতে ডিম পাড়ত না।
ডিমের খোসায় দুটো রঞ্জক রং তৈরি করে। একটি বিলিভার্ডিন যেটা নীল-সবুজ রংয়ের জন্য দায়ী। আর আছে প্রোটোপরফাইরিন। এরা লালচে বাদামী রং সৃষ্টি করে। ডিমে রং থাকার কারণ আছে। এগুলো অন্যান্য প্রাণীর খেয়ে ফেলা থেকে রক্ষা করে। সেই সঙ্গে পাখিরাও যার যার ডিম ঠিকমতো চিনতে পারে।
প্রাপ্ত ডিমের খোসা পরীক্ষা করে দেখা গেছে, ওটাতে বিলিভার্ডিন এবং প্রোটোপরফাইরিনের উপস্থিতি রয়েছে। তবে সেখানে বিলিভার্ডিনের উপস্থিতি অনেক বেশি। ধারণা করা হচ্ছে, ওটা নিরেট রংয়ের ডিম। আর সেখানে প্রোটোপরফাইরিন নেই।
ভবিষ্যতে আরো বিস্তর গবেষণায় এই রংয়ের ডিম যে পাখিগুলো পাড়ত তাদের বাসা বানানোর পদ্ধতি বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন বিজ্ঞানীরা। সূত্র : ফক্স নিউজ











