,

শেষ মুহূর্তের নাটকীয়তায় নেইমারদের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : আক্রমণভাগের অন্যতম শক্তি এডিনসন কাভানি ছিলেন না। তবে নেইমার-এমবাপ্পেরা ছিলেন ঠিকই। কিন্তু তাদের ছাপিয়ে দিজোনের বিপক্ষে ম্যাচের সব আলো কেড়ে নিলেন থমাস মুনিয়ের। পিএসজির হয়ে একাই দুই গোল করেন তিনি।

 

তবে গোল পাননি নেইমার। জাল খুঁজে পাননি কিলিয়ান এমবাপ্পেও। তারপরও জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। শনিবার ফরাসি লিগের ম্যাচে দিজোঁর বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় পেয়েছে পিএসজি। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হলো ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দলের।

 

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শেষ ২০ মিনিট ছিল নাটকীয়তায় ভরপুর। ৭০তম মিনিটে থমাস মুনিয়েরের গোলে এগিয়ে যায় পিএসজি। ৮৭তম মিনিটে বেঞ্জামিন জেনোট গোল করলে সমতায় ফেরে দিজোঁ।
নির্ধারিত সময়ের খেলা শেষেও স্কোরলাইন ১-১ ছিল। যোগ করা সময়েই জয়সূচক গোলের দেখা পায় পিএসজি। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে মুনিয়ের গোল করলে পূর্ণ তিন পয়েন্টের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে অ্যালেগ্রির দল।

 

একদিন আগে লিঁওর কাছে ১-২ গোলে হেরে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোনাকো। সেই সুযোগ ঠিকঠাক লুফে নেয় পিএসজি।
লিগের ৯ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করেছে পিএসজি। ১৯ পয়েন্ট নিয়ে মোনাকো বেশ পিছিয়ে থেকে দুইয়ে রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর