,

হতাশায় ভুগেছেন পরিণীতি

news-image

 

বিনোদন ডেস্ক : হতাশা নিয়ে আগেই মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার হতাশার সঙ্গে নিজের লড়াইয়ের কথা জানালেন পরিণীতি চোপড়া। তবে তার ভাসহজের সাহায্য কঠিন সেই সময় পার করতে পেরেছেন এ অভিনেত্রী।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরিণীতি চোপড়া বলেন, ‘আমি মনে করি প্রত্যেকটি আবেগপ্রবণ মানুষের জীবনে একটি ঘটনা অথবা একজন মানুষ আসে এবং তাদের চিন্তা ভাবনা সব পাল্টে দেয়। এবং আমি খুব আত্মবিশ্বাসের সঙ্গেই বলছি এমনটা আমার সঙ্গে হয়েছে।’

তিনি বলেন, ‘কয়েক বছর আগে আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল এবং আমি হতাশাগ্রস্ত ছিলাম। এমন নয় যে বিশেষ কেউ এসে আমার এই কঠিন মুহূর্তে পাশে দাঁড়িয়েছেন। বরং আমার ভাই সহজ সব সময় আমার পাশে থেকেছে।’

তিনি আরো বলেন, ‘সহজ এমন একজন ব্যক্তি যে আমাকে সঠিক সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করত, যে ছিল আমার শান্ত থাকার কারণ। সে আমাকে সবচেয়ে ভালো জানত এবং বুঝত। সুতরাং তার সঙ্গে সবসময় থাকা এবং কথা বলায় আমার আত্মবিশ্বাস বেড়ে যেত এবং আমাকে সেই অবস্থা থেকে বের হতে সাহায্য করেছিল।’

পরিণীতি জানান, হাতাশার সঙ্গে তার এই লড়াই প্রায় এক বছর দীর্ঘ ছিল এবং এতে করে তিনি আরো ইতিবাচক মানুষে পরিণত হয়েছেন। এ অভিনেত্রী বলেন, ‘সহজ তোমাকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। তুমি আমার ভাই, আমার জীবন। কেউ তোমার স্থান কেড়ে নিতে পারবে না এবং আমি গর্বের সঙ্গে বলছি, আমি তোমাকে ভালোবাসি।’

পরিণীতির পরবর্তী সিনেমা গোলমাল এগেইন। এতে আরো অভিনয় করছেন অজয় দেবগন, টাবু, আরশাদ ওয়ার্সি, কুণাল খেমু, শ্রেয়াস তালপাড়ে ও তুষার কাপুর প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন রোহিত শেঠি। আগামী ২০ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর