,

শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজে সাফল্য পায়নি বাংলাদেশ। বলা যায় একরকম ব্যর্থই হয়েছেন মুশফিক-তামিমরা। তবে দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে সাফল্যে আশাবাদী অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সে জন্য একটা পরিকল্পনাও তৈরি করেছেন তিনি। শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চান।

রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। কাম্বার্লিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। প্রোটিয়াদের বিপক্ষে তাদেরই মাটিতে এটি বাংলাদেশের ১২তম ওয়ানডে।

তবে দক্ষিণ আফ্রিকায় সাফল্যের মন্ত্রটা কেমন হবে সেটা বলে দিয়েছেন মাশরাফি। আজ শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভাবনায় যদি এমন থাকে, ওদের হারাতে নিজেদের দিনের জন্য অপেক্ষায় থাকব— তাহলে তাদের কাছে সুযোগই পাব না আমরা। আমাদের যে কাজটি করতে হবে, শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। তাহলে হয়তো সাফল্য পাওয়া সম্ভব হতে পারে। দক্ষিণ আফ্রিকার মতো দলের সঙ্গে রক্ষণাত্মক ক্রিকেট খেলার প্রশ্নেই আসে না।’

তা ছাড়া চলমান এই সিরিজটিকে খুবই কঠিন মনে করছেন বাংলাদেশ অধিনায়ক, ‘এ বছর নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি খেলেছে বাংলাদেশ। একমাত্র নিউজিল্যান্ড ছাড়া প্রতিটি জায়গায় বাংলাদেশ ভালো খেলেছে। সে সফরের চেয়েও এবারের দক্ষিণ আফ্রিকা সফর খুবই কঠিন মনে হচ্ছে আমার কাছে। সত্যি কথা বলতে কি, উপমহাদেশের দলগুলোর জন্যও দক্ষিণ আফ্রিকা খুবই কঠিন জায়গা।’

দক্ষিণ আফ্রিকা সফরের দুটি টেস্ট ম্যাচের দুটিতেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। এবার তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন মাশরাফি-সাকিবরা। কাল সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ১৮ অক্টোবর পার্লে ও ২২ নভেম্বর ইস্ট লন্ডনে ৫০ ওভারের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর দুটি টি-টোয়েন্টে ম্যাচ হবে ২৬ ও ২৯ অক্টোবর।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর