,

এক সিনেমায় বাবা-মেয়ে

news-image

বিনোদন ডেস্ক : বাবা অনিল কাপুরের পাশাপাশি মেয়ে সোনম কাপুরও এখন বলিউডে পরিচিত মুখ। তবে এখনো কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করেননি বাবা-মেয়ে। তবে এবার বিধু বিনোদ চোপড়ার প্রযোজনায় একটি সিনেমায় দেখা যাবে তাদের।

সিনেমাটির নাম এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ১৯৪২ : অ্যা লাভ স্টোরি সিনেমার একটি গান থেকে এ নামটি নেয়া হয়েছে। সেটিতেও অভিনয় করেন অনিল কাপুর। তার বিপরীতে ছিলেন মনীষা কৈরালা। আর সিনেমাটি পরিচালনা করেছিলেন বিধু বিনোদ চোপড়ার বোন শেলী চোপড়া।

এ প্রসঙ্গে বিধু বিনোদ চোপড়া বলেন, ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা আমাদের জন্য খুবই বড় একটি প্রজেক্ট এবং খুবই ভালো যে অনিল আমাদের এতে সহযোগিতা করছেন। সবচেয়ে বড় বিষয় হলো অনিল এবং সোনম দুজনই সিনেমাটিতে অভিনয় করবেন।’

এছাড়া বিধু বিনোদ চোপড়ার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হচ্ছে অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক। এটি পরিচালনা করছেন রাজকুমার হিরানি। সিনেমাটিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। এছাড়া আরো রয়েছন-পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, ভিকি কুশাল, সোনম কাপুর, কারিশমা তান্না প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর