,

দেবের জন্য মন ভালো নেই রুক্মিনির

news-image

বিনোদন ডেস্ক : মাথার চুল ছেড়ে দেওয়া। গালে হাত দিয়ে বসে আছেন টলিউড অভিনেত্রী রুক্মিনি মৈত্র। অনেকটা বিমর্ষ। টেবিলে রাখা স্পাইরাল বাইন্ডিং করা একটি খাতা। তাতে বাংলা হরফে লেখা ‘কবীর’।

মন খারাপের এ ছবিটি সম্প্রতি তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন রুক্মিনি মৈত্র। তারপর অন্তর্জালে ছড়িয়ে পড়ে এটি। ছবিটির ক্যাপশনে তিনি লিখেন, ‘আপনারা যখন ককপিট সিনেমা উপভোগ করছেন, আর আমাকে দেখুন- পড়া, পড়া, আর পড়া।’

জানা যায়, রুক্মিনির মন খারাপের কারণ দেব। কারণ তিনি রুক্মিনির হাতে ধরিয়ে দিয়েছেন পরবর্তী সিনেমা ‘কবীর’-এর চিত্রনাট্য। এ সিনেমাটি পরিচালনা করবেন অনিকেত চ্যাটার্জি। সিনেমাটির কাজ বেশ দ্রুত গতিতেই সামনে এগুচ্ছে। আর তার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন রুক্মিনি। সিনেমাটি প্রযোজনা করছেন দেব। আর প্রযোজক দেব এসব কাজে মোটেই ফাঁকি দেওয়া পছন্দ করেন না।

‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে টলিউড চলচ্চিত্রে পা রাখেন রুক্মিনি মৈত্র। এতে দেবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। রাজ চক্রবর্তী পরিচালিত এ সিনেমাটি মুক্তির পর বক্স অফিসেও ব্যবসায়ীক সাফল্যের মুখ দেখেছে। এদিকে গত পূজায় মুক্তি পেয়েছে রুক্মিনি অভিনীত দ্বিতীয় সিনেমা ‘ককপিট’। এতেও কথিত প্রেমিক দেবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন এ অভিনেত্রী। মুক্তির পর এ সিনেমাটিও বেশ প্রশংসা কুড়াচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর