,

সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলা

news-image

ফরিদপুর অফিস ও নগরকান্দা প্রতিনিধি : সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়ি বহরে হামলা করেছে আওয়ামী লীগের একটি পক্ষ।

শুক্রবার বিকেল ৩টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমার মোড়ে এ ঘটনা ঘটে। ওই পথ দিয়ে তিনি ঢাকা থেকে ফরিদপুরের সালথা উপজেলার রসূলপুর গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন।

হামলাকারীদের ইটের আঘাতে তার বহরে থাকা কয়েকটি গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়। হামলা ঠেকাতে গিয়ে আহত হয়েছেন নগরকান্দা থানার ওসি এফএম নাছিমসহ পাঁচ পুলিশ সদস্য। তবে সাজেদা চৌধুরী ও তার সফরসঙ্গীরা অক্ষত আছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ওসি এফএম নাছিম জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে তালমা বাজার এলাকায় পোস্টার ছেড়া ও গেট ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে সাজেদা চৌধুরী ছেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর বাবলু চৌধুরী ও নগরকান্দা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সময় সেপথ দিয়ে সাজেদা চৌধুরী ২৫-৩০টি গাড়ির বহর নিয়ে নিজ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বিক্ষুব্ধ লোকজন ওই গাড়ি বহর লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারে।

ওসি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গেলে ইটের আঘাতে তিনিসহ চার জন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থ থেকে তিনজনকে আটক করা হয়েছে।

সংসদ উপনেতা ও তার ছেলে সুস্থ আছেন বলেও জানান ওসি। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে কর্মস্থল যোগ দিয়েছেন।

আয়মন আকবর বাবলু চৌধুরী সমকালকে বলেন, ‘তালমা এলাকা দিয়ে আমাদের গাড়ি বহরটি যাবার সময় নগরকান্দা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়া ও তার লোকজন এই হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আমার লোকজনকে শান্ত থেকে ধৈর্য ধারণ করতে বলেছি।’

হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অভিযোগ প্রসঙ্গে জামাল হোসেন মিয়া বলেন, ‘তালমা বাজারে আমার ও আমার বাবার পোস্টার এবং গেট ভাংচুর করে বাবলু চৌধুরীর লোকজন। এই খবর পেয়ে আমার লোকজন এসে তাদের বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, ‘বাবলু চৌধুরী তাদের গাড়ি বহর নিয়ে তালমা পৌঁছে ফাঁকা গুলি ছুড়লে বিক্ষুব্ধ কর্মীরা তাদের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর