,

শাকিব এখন ভারতে

news-image

বিনোদন প্রতিবেদক : গতকাল বৃহস্পতিবার সকালের ফ্লাইটে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন চিত্রনায়ক শাকিব খান। গেল মাসে কলকাতার জয়দীপ মূখার্জী ও ঢাকার অনন্য মামুনের আলোচিত ছবি ‘চালবাজ’-এর শুটিংয়ে টানা পনেরো দিন যুক্তরাজ্যে ছিলেন নায়ক। জানা গেছে, চিত্রনায়িকা শুভশ্রীর সঙ্গে সেই ছবিরই বাকি অংশের শুটিংয়ে এখন ভারতে অবস্থান করছেন শাকিব খান। তার ভারত সফর প্রসঙ্গে নির্মাতা উত্তম আকাশ জানান, বৃহস্পতিবার সকালের ফ্লাইটে ভারতে গেলেন শাকিব। তবে তিনি কবে ফিরবেন সেটা আমি জানি না। তিনি কথা দিয়েছেন সেখান থেকে ফিরে ২৯ অক্টোবর ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ ছবির শুটিং করবেন। এতে শাকিবের বিপরীতে কাজ করছেন চিত্রনায়িকা বুবলি। এর বাইরে সম্প্রতি নায়ক ‘আমি নেতা হব’ শিরোনামের আরেকটি ছবির কাজ করছেন। এর নির্মাতা উত্তম আকাশ আরও বলেন, ‘আরো এক দুইদিন হয়তো আমি নেতা হব ছবির শুটিং করতে পারি। গানের শুট বাকি। ব্যাংকক ও সিঙ্গাপুরে আমরা ছবির গানের শুটিং করবো। এই ছবিতে শাকিবের নায়িকা বিদ্যা সিনহা মিম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর