সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে হারানো মোটেও সহজ নয় : তাহির

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরটা বাংলাদেশের জন্য যে কঠিন হবে সেকথা সকলেরই জানা ছিল। সাদা পোশাকে প্রোটিয়া তা প্রমাণও করেছে।

দুই বিশাল জয়ে টেস্ট সিরিজ নিজেদের করে নিয়েছে তারা। সামনে এবার রঙিন পোশাকের খেলা। ১৫ অক্টোবর শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

মূল খেলা শুরুর আগে বৃহস্পতিবার বাংলাদেশ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশ। সেখানেও ৬ উইকেটের জয় পেয়েছে প্রোটিয়া। তবুও বাংলাদেশকে সহজভাবে নিচ্ছে না তারা। এ ব্যাপারে প্রোটিয়াদের বিশেষজ্ঞ লেগস্পিনার ইমরান তাহির বলেছেন, ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারানো সহজ হবে না।

তাহির বলেছেন, ফেভারিট হওয়া সত্ত্বেও বাংলাদেশকে সমীহ করেই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা, তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে, সেমিফাইনালে উঠেছে। মানুষ যত যাই ভাবুক, বাংলাদেশকে হারানো মোটেও সহজ নয়।

যেকোন ম্যাচের আগে আমরা যেমন প্রস্তুতি নিয়ে থাকি এবারও সেভাবেই নিতে হবে। প্রোটিয়া এই স্পিনার আরও বলেন, গত দু-তিন বছর বছর ধরে আমরা যেভাবে খেলছি তা চালিয়ে যেতে পারলে যেকোন দলকেই আমরা হারাতে পারব। দক্ষিণ আফ্রিকার মৌসুমে এটাই প্রথম ম্যাচ। আমরা এর জন্য মুখিয়ে আছি। চেষ্টা করব খেলার সবদিকেই আধিপত্য বিস্তার করতে।

বাংলাদেশের বিপক্ষে ১৫ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজ শুরু করছে দক্ষিণ আফ্রিকা। সেদিন কিম্বার্লিতে ম্যাচ। ১৮ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে পার্লে। আর ২২ অক্টোবর শেষ ম্যাচটি হবে ইস্ট লন্ডনে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা