সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমাকে প্রযোজক ধর্ষণ করেছে’

news-image

বিনোদন ডেস্ক : হলিউডের পরিচিত মুখ রোজ আরিয়ান্না ম্যাকগাউন। বৃহস্পতিবার বেশ কয়েকটি টুইট করেছেন যা শোবিজ জগতে আলোচনায় ঝড় বইয়ে দিচ্ছে।

আমেরিকান এ অভিনেত্রী তার এক প্রযোজকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন। সেই প্রযোজকের নাম হার্ভে ওয়েনস্টাইন (৬৫)।
হলিউডের এ ক্ষমতাধর ব্যক্তি ‘পালপ ফিকশন’, ‘দ্য ক্রায়িং গেম’, ‘সেক্স, লাইজ এবং ভিডিওটেপ’-এর মতো ছবি প্রযোজনা করেছেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান মিরাম্যাক্সের সহপ্রতিষ্ঠাতা। ‘শেক্সপীয়ার ইন লাভ’ ছবির জন্য অস্কারও জিতেছেন হার্ভে ওয়েনস্টাইন।

রোজ ম্যাকগাউন টুইটারে লিখেছেন, এ ধর্ষণের কথা তিনি অ্যামাজনের প্রধান নির্বাহী ও বিশ্বের অন্যতম সেরা ধনী জেফ বেজোসকেও জানিয়েছিলেন। টুইটে রোজ লিখেছেন, আমাজন স্টুডিওর নির্বাহীকে বলেছিলাম, এইচ ডব্লিউ(হার্ভে ওয়েনস্টাইন) আমাকে ধর্ষণ করেছে। তারা বলেছে এটা প্রমাণিত নয়। আমি বলেছি, আমিই ধর্ষণের প্রমাণ।

এ নিয়ে যোগাযোগ করা হলে হার্ভে ওয়েনস্টাইনের মুখপাত্র দাবি করেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তবে হলিউডের নামী-দামী তারকারা এ ঘটনার নিন্দা জানিয়েছেন। কারণ হার্ভে ওয়েনস্টাইনের বিরুদ্ধে এটাই প্রথম অভিযোগ নয়। চলতি অক্টোবর মাসেই একাধিক অভিনেত্রী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা