,

ডিম নিয়ে প্রচণ্ড হট্টগোল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফার্মগেট খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে ডিম মেলায় তিন টাকায় ডিম কিনতে রীতিমত বিশৃঙ্খলা সৃষ্টি এবং কাড়াকাড়ি শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ৭টা থেকে ডিম কিনতে লাইনে দাঁড়াতে শুরু করেন ক্রেতারা। সময় বাড়ার সাথে সাথে ক্রেতাদের লাইন দুই কিলোমিটার হয়ে যায়। ডিম কেনার লাইনে পুরুষদের সঙ্গে নারীরাও আছেন।

বেলা ১০টার পর ফার্মগেট এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। কৃষিবিদ ইনস্টিটিউশন থেকে বিজয় স্মরণি মোড় পর্যন্ত পুরুষদের ডাবল লাইন এক কিলোমিটার জুড়ে এবং ফার্মগেট মোড় থেকে কৃষিবিদ ইনস্টিটিউশনের পুলিশ বক্স পর্যন্ত নারী-পুরুষের এক কিলোমিটার লম্বা লাইন দেখা গেছে।

এছাড়া কৃষিবিদ ইনস্টিটিউশনের ভেতরে পা রাখার মতো পরিস্থিতি নেই। লোকজনের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ডিম না পেয়ে হইচই শুরু করেছে ক্রেতবার। পুলিশ দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

আজ বিশ্ব ডিম দিবস উপলক্ষে বিশেষ ছাড়ে ডিম বিক্রির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এবং প্রাণিসম্পদ অধিদপ্তর। বাজারে ডিমের বিদ্যমান দামের চেয়ে মেলায় অর্ধেকেরও কম দামে ডিম বিক্রি করা হচ্ছে। বাজারে যে ডিম প্রতি পিস ৮ টাকা করে বিক্রি হয়, সেটি মেলায় বিক্রি হচ্ছে প্রতি পিস ৩ টাকায়।

সস্তায় ডিম কিনতে আসা এক নারী জানান, সকালে মর্নিং ওয়াক করতে করতে চলে আসেন তিনি। তখন তেমন মানুষ ছিল না। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বেড়েছে। মেলায় এতো মানুষ হবে কল্পনাও করতে পারেননি তিনি।

বেসকারি এক চাকরিজীবী ডিম না পেয়ে ক্ষুদ্ধ হয়ে বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এখন ডিম না কিনেই বাড়িতে ফিরে যাচ্ছি। আয়োজকরা এত প্রচার করলো সে অনুযায়ী ব্যবস্থা করা উচিত ছিল।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর