সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের জোর করে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত

news-image

কলারোয়া প্রতিনিধি : ভারতীয় রোহিঙ্গাদের জোর করে বাংলাদেশে পাঠাচ্ছে বিএসএফ। ভারত থেকে আসা নারী, পুরুষ ও শিশুসহ ১৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। আজ শুক্রবার ভোর রাতে তারা সাতক্ষীরার কলারোয়ার হিজলদী সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।

আটককৃত রোহিঙ্গারা হলেন- রুপিয়া খাতুন (৩৫), রোকেয়া (২৫), আবু তাহের (৩০), আব্দুর রহিম (২৬), রেহেনা বেগম (২৩), আলিম উদ্দীন (২২)। বাকি সকলেই শিশু যাদের বয়স ১-৭ বছরের মধ্যে। এরা হলো- শাহরুখ খান, আজিজুর রহমান, জিয়ারুল ইসলাম, জুরাইদ, এনায়েতুর রহমান, মাহবুবুর রহমান, জুবায়ের, সুফিয়া খাতুন, রাশিদা বেগম, গুলশান আরা, সুমাইয়া বিবি, সালমা খাতুন।

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, শুক্রবার ভোরে আমার বাড়ির পাশে শিশুসহ কয়েকজন অপরিচিত লোকের ঘোরাফেরা করতে দেখে তাদের পরিচয় জানতে চাই। এসময় তারা মিয়ানমারের নাগরিক এবং ভারত থেকে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানায়। তিনি বলেন, মানবিক কারণে তারা এখন বিজিবি প্রহরায় আমার বাড়িতে আছে।

কলারোয়া হিজলদী বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার ওমর ফারুখ জানান, চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে ১৮ রোহিঙ্গা প্রবেশ করে ঘোরাফেরা করার সময় স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম তাদের নাম পরিচয় জিজ্ঞাসা করলে তার মায়ানমারের নাগরিক বলে জানান। পরে ইউপি সদস্য নজরুল স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করে।

আটককৃতদের বরাত দিয়ে বিজিবি সদস্যরা জানান, তারা দীর্ঘদিন যাবৎ ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার স্বরুপনগর থানার গুন্নাছপুর এলাকায় বসবাস করতো। তারা নতুন রোহিঙ্গা নয় তাদেরকে ধরে বিএসএফ গতকাল রাতে হিজলদী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বুধবার ১৯ রোহিঙ্গা সদস্যকে সাতক্ষীরার পদ্মশাঁকরা সীমান্ত এলাকা থেকে আটক করে বিজিবি। ৩ অক্টোবর সাত রোহিঙ্গা সদস্যকে কলারোয়ার হিজলদি সীমান্তের একটি বাজার থেকে আটক করা হয়। তারও আগে ২২ সেপ্টেম্বর প্রথম সাতক্ষীরার কলারোয়া বাসস্ট্যান্ড থেকে ১৩ জন রোহিঙ্গাকে আটক করেছিল পুলিশ। আজ ১৮ রোহিঙ্গাসহ চার দফায় মোট ৫৭ জনকে আটক করা হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা