সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপুর মন ভালো করেছেন নাচের বন্ধুরা

news-image

বিনোদন প্রতিবেদক : জন্মদিনেও স্বামী জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের দেখা পাননি চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ নিয়ে অপুর মন খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। শেষে তাঁর মন ভালো করতে এগিয়ে এলেন নাচের বন্ধুরা। গতকাল বুধবার রাতে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ রাজধানীর নিকেতনে তাঁর বাসায় অপুর জন্মদিন উদ্‌যাপন অনুষ্ঠান আয়োজন করেন। এখানে ছিলেন তাঁর নাচের সংগঠন নৃত্যভূমির সদস্যরা আর বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা।

অনুষ্ঠান শেষে গভীর রাতে এই আয়োজন নিয়ে কথা বলেন সোহাগ। তিনি বলেন, ‘অপুর সঙ্গে আমার বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে। ওর বাড়ি বগুড়া আর আমার বরিশাল। কিন্তু বিভিন্ন নাচের প্রতিযোগিতায় ওর সঙ্গে আমার দেখা হয়েছে। অপু খুব ভালো নৃত্যশিল্পী। একসময় অসাধারণ কত্থক নাচ করত। নাচ করে জাতীয় পুরস্কারও পেয়েছিল। দুপুরে ওর সঙ্গে যখন কথা হলো, তখন বুঝতে পারি ওর খুব মন খারাপ। বন্ধুর মন ভালো করতে আমি এই অনুষ্ঠান আয়োজন করি।’

এই অনুষ্ঠান থেকে ফেসবুক লাইভে আসেন অপু। তিনি বলেন, ‘এই আয়োজন দেখে আমি অবাক হয়ে গেছি। এখানে আসার এক মুহূর্ত আগেও জানতে পারিনি, আমার জন্য কী চমক অপেক্ষা করছে। এত সুন্দর করে ওরা সাজিয়েছে, আমার মন ভরে গেছে।’

সোহাগ আরও জানান, এই আয়োজনে তাঁকে সহযোগিতা করেছেন জাহিদ খান। এখানে তাঁর সঙ্গে মিটিং করতে এসেছিলেন বিপ্লব সাহা। পরে তিনিও যুক্ত হন।

এবার ঈদে এনটিভিতে অপু বিশ্বাসের একক নাচের অনুষ্ঠান প্রচারিত হয়। সোহাগ বলেন, ‘অনেক বছর পর অপু আবার নাচ করেছে। অসংখ্য দর্শক ওর নাচের প্রশংসা করেছেন। আমরা নাচের জগতে আবার অপুকে ফিরে পেয়েছি।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা