,

কবে মিলবে প্রথমের দেখা?

news-image

স্পোর্টস ডেস্ক :তিয়ানজিন ওপেনে জয় দিয়েই মিশন শুরু করেছেন মারিয়া শারাপোভা। বুধবার প্রথম পর্বের ম্যাচে রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল মুখোমুখি হয়েছিলেন রোমানিয়ার ইরিনা ক্যামেলিয়া বেগুর। প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়েই দিয়েছেন তিনি। বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা শারাপোভা এদিন ৬-৪ এবং ৬-২ গেমে পরাজিত করেন ক্যামেলিয়া বেগুকে।

 

বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের ৫৭ নাম্বারের খেলোয়াড় ক্যামেলিয়া বেগু। শারাপোভার বিপক্ষে প্রথম সেটে অবশ্য লড়াই করার চেষ্টা করেন। কিন্তু পেরে ওঠেননি। দ্বিতীয় সেটে অবশ্য নবম বাছাই বেগুকে তেমন সুযোগই দেননি মাশা। যে কারণে ৮২ মিনিট লড়াই করার পর ম্যাচটা নিজের করে নেন তিনি।

 

তিয়ানজিন ওপেনের পরবর্তী রাউন্ডে শারাপোভার প্রতিপক্ষ মাগদা লিনেত্তি। রাউন্ড অব ৩২ এর ম্যাচে পোল্যান্ডের এই টেনিস খেলোয়াড় ৩-৬, ৬-৩ এবং ৭-৫ গেমের কঠিন লড়াইয়ে পরাজিত করেন ইউক্রেনের ক্যাটেরিনা বোন্ডারেঙ্কোকে।
টেনিস কোর্টের শুরুটা চমকপ্রদ ছিল শারাপোভার। বড় বড় প্রতিপক্ষকে হারিয়ে রীতিমতো চমক উপহার দিতে শুরু করেন তিনি। কিন্তু সুদীর্ঘ ক্যারিয়ারে পাঁচটি গ্র্যান্ডস্লাম জেতা শারাপোভা গত বছরের শুরুতে গোটা বিশ্বকে অবাক করে ডোপ টেস্টে পজিটিভ হন। এরপর টেনিস থেকে ১৫ মাসের জন্য টেনিস থেকে নির্বাসনে চলে যেতে হয় তাকে।

তবে নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি বছরের এপ্রিলেই কোর্টে ফিরেন শারাপোভা। এরপর মাদ্রিদ ওপেন, ইতালিয়ান ওপেনসহ বেশ কয়েকটি ইভেন্টে অংশগ্রহণ করেছেন তিনি। শুধু তাই নয়, ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডনে খেলতে না পারা শারাপোভা অংশগ্রহণ করেন মৌসুমের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনেও। তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। যে কারণেই নিষেধাজ্ঞার পর প্রথম শিরোপা জয়ের স্বপ্নে বিভোর পাঁচটি গ্র্যান্ডস্লামের মালিক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে