সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুশীলনে ফিরলেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : ঊরুর পেশির চোট কাটিয়ে অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল।প্রস্তুতি ম্যাচে হয়তো তাকে খেলাবে না টিম-ম্যানেজম্যান্ট।তবে টাইগার এ বাঁহাতি ওপেনার ওয়ানডে সিরিজের শুরু থেকেই খেলবেন।

বেনোনিতে তিন দিনের প্রস্তুতি ম্যাচে খেলার সময় ঊরুর পেশিতে প্রথম চোট পান তামিম। সেরে উঠে প্রথম টেস্টে খেলার সময় আবার চোট পান। তারপর থেকে অনুশীলনের বাইরে ছিলেন। দ্বিতীয় টেস্টে মাঠের বাইরে বসে দেখেছেন দলের বিব্রতকর পরাজয়।

ওয়ানডে সিরিজে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ দেশের সেরা উদ্বোধনী ব্যাটসম্যান। ম্যানগাউং ওভালে বুধবার প্রথমবারের মতো নেটে ব্যাটিং করেন তিনি। ব্যাটিং শেষে ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ও ফিজিও থিহান চন্দ্রমোহনের সঙ্গে জগিং করতে দেখা গেছে তাকে।

অনুশীলন শেষে দলের ম্যানেজর মিনহাজুল আবেদীন জানান, আগের চেয়ে এখন অনেক ভালো আছেন তামিম।

“ও আজ নেটে প্রথম ব্যাটিং করলো। কালকের প্রস্তুতি ম্যাচে ওর খেলার ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কাল সকালে মাঠে আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করি, ওয়ানডে সিরিজের শুরু থেকেই খেলতে পারবে।”

ব্লুমফন্টেইনে বৃহস্পতিবার জেপি দুমিনি-এবি ডি ভিলিয়ার্সে গড়া ক্রিকেট দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে খেলবে বাংলাদেশ। রোববার কিম্বার্লিতে হবে প্রথম ওয়ানডে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা