সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধু মেসিকে দেয়া কথা রাখলেন নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক :ক্লাব বার্সায় তাদের সর্ম্পকটা বেশ জটিল ছিল। দু’জনের হাত ধরে অসখ্য ম্যাচের সাফল্য পেয়েছে কাতালান ক্লাবটি। জাতীয় দল হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও লিওনেল মেসি ও নেইমার ডি সিলভা জুনিয়র একে অপরের ভক্ত, দারুণ বন্ধুও বটে। এমনকি বার্সা ছেড়ে পিএসজি চলে যাওয়ার পরও নেইমার বার্সেলোনা শহরে গিয়ে মেসিদের সঙ্গে পার্টিও করে এসেছেন। নিয়মিত যোগাযোগ রক্ষা করেন দুজন।

অথচ ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বিশ্বকাপে নেইমারের দল টিকিট নিশ্চিত করলেও পিছিয়ে ছিল আর্জেন্টিনা। এমনকি তাদের বিশ্বকাপে অংশগ্রহন নিয়ে চলছিল অনিশ্চিয়তা। কারণ ইকুয়েডরের চ্যালেঞ্জিং মাঠে মেসিদের জয় লাভ করা ছাড়াও তাকিয়ে থাকতে হতো নেইমারদের দিকে। আমরা জানি যে, ইকুয়েডরের রাজধানী কুইটোর মাঠটি সমূদ্রপৃষ্ঠ হতে ৯ হাজার ফুটেরও উঁচুতে। যেখানে স্বাগতিকদের মুখোমুখি হতে হতো মেসিদের। উচ্চতা সমস্যা না আবার মেসিদের বিপদে ফেলে দেয়, সেটা নিয়েই দুশ্চিন্তায় রয়েছে সবাই।

তবে বুধবারের (১১ অক্টোবর) ম্যাচে কঠিন পরিসংখ্যানের সহজ সমাধান দিলেন দুই বন্ধু মেসি-নেইমার। আর্জেন্টিনাকে জেতাতে হ্যাটট্রিক করেন মেসি। অন্যদিকে ব্রাজিলকে জয় লাভে সাহায্য করেন নেইমার।

আজকের ম্যাচের আগে নিশ্চিত হওয়া গিয়েছিল যে, এমন পরিস্থিতিতে ব্রাজিল যদি চিলিকে হারিয়ে দেয়, তাহলে বিষয়টা আর্জেন্টিনার জন্য কিছুটা সহায়ক হয়ে উঠতে পারে। সরাসরি বিশ্বকাপে খেলতে না পারলেও প্লে-অফ খেলার সুযোগ পেতে পারে মেসির দল। সেটা মাথায় রেখেই ব্রাজিল তারকা প্রতিশ্রুতি দিলেন, ‘লিওনেল মেসি এবং তার দল আর্জেন্টিনাকে নিয়েই আগামী বিশ্বকাপ খেলতে যেতে চাই।’

স্পোর্টস ইলাস্ট্রেটেড স্প্যানিশ পত্রিকা স্পোর্টের বরাতে নেইমারের বক্তব্য দিয়ে রিপোর্ট প্রকাশ করেছিল, ‘নেইমার বুঝতে পারছেন, চিলিকে অবশ্যই হারাতে হবে। নিজেদের সমর্থকদের সামনে ইমেজ ধরে রাখার বিষয়ই নয় শুধু, বন্ধু লিওনেল মেসিকেও এ ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তিনি।’

তবে শেষ পর্যন্ত বন্ধু মেসির হয়ে কথা বলা নেইমার কথা রাখলেন। তাকে নিয়েই বিশ্বকাপর পথে ব্রাজিল। জয় হোক বন্ধুত্বের। জয় হোক ফুটবলের।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা