,

শিগগির সিনেমায় এভ্রিল, কয়েকজন প্রযোজকের যোগাযোগ

news-image

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হবার পর বিয়ের তথ্য গোপনের কারণে মুকুট হারানোর গ্লানি মুছে ফেলতে চান জান্নাতুল নাঈম এভ্রিল। এবার তিনি নতুন উদ্যমে নতুন জীবন শুরু করতে চান। ঘুরে দাঁড়ানোর এই পদক্ষেপ হিসেবে কাজ করতে চান বাল্যবিবাহ নিয়ে। বাল্যবিবাহ প্রতিরোধে ‘এভ্রিল ফান্ড’ ইতোমধ্যে গঠন করেছেন। সবই পুরানো খবর।

তবে নতুন খবর হচ্ছে জান্নাতুল নাঈম এবার চলচ্চিত্রে পা রাখছেন।

গণমাধ্যমে এভ্রিল বলেন, ‘চলচ্চিত্রে কাজ করার জন্য ইতিমধ্যে আমার সঙ্গে কয়েকজন প্রযোজক যোগাযোগ করেছেন। মজার ব্যাপার হচ্ছে, দেশের শীর্ষ একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও ছবি করার অফার পেয়েছি। তবে আমি হ্যাঁ কিংবা না কিছুই বলিনি।’

তবে এখনই কোন চূড়ান্ত সিদ্ধান্তে আসেননি নানা চড়াই উৎরাই পেরিয়ে তারকা বনে যাওয়া এই মডেল। ঐ চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দুই বছরের জন্য চুক্তিতে কাজ করার কথা থাকলেও তিনি আপাতত একমাস সময় চেয়েছেন চিন্তাভাবনার জন্য। সিনেমার মানের প্রসঙ্গে তিনি বলেন, ‘নামকাওয়াস্তে কোনো চলচ্চিত্রে কাজ করব না।’

গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের নবরাত্রি হলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশে’র নাম ঘোষণা করা হয়। এরপর বিয়ের তথ্য গোপন করার অভিযোগে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র শিরোপা হারান এভ্রিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর