,

বাঁচা–মরার ম্যাচে আর্জেন্টিনার এ কেমন একাদশ!

news-image

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে খেলতে বাছাইপর্বের প্লে অফ নিশ্চিত করতে ইকুয়েডরের বিপক্ষে শেষ ম্যাচটি জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার। বাঁচা-মরার এ ম্যাচে আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি কোথায় সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন, তা না এমন একাদশ গড়েছেন, যেখানে নেই মাউরো ইকার্দি ও পাওলো দিবালার মতো পরীক্ষিত খেলোয়াড়েরা!

কিটোয় ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ ভোর সাড়ে পাঁচটায়। নির্ধারিত সময়ের অনেক আগেই সাম্পাওলির এই ‘অদ্ভুতুড়ে’ একাদশ ফাঁস করার দাবি করেছে আর্জেন্টিনার একটি টিভি চ্যানেল। তাঁদের প্রকাশিত আর্জেন্টিনা একাদশে নেই ইকার্দি ও দিবালা। আক্রমণভাগে পরীক্ষিত জুভেন্টাস ফরোয়ার্ড দিবালার পরিবর্তে সাম্পাওলি বেছে নিয়েছেন মাত্র ২ ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন স্ট্রাইকার দারিও বেনেদিত্তোকে! গত ম্যাচে পেরুর বিপক্ষেও দিবালাকে বসিয়ে বোকা জুনিয়র্স স্ট্রাইকারকে খেলিয়েছিলেন সাম্পাওলি।

সংবাদমাধ্যম ‘ফুটবল ইতালিয়া’ জানিয়েছে, আক্রমণভাগে মেসির সঙ্গে দিবালাকে বেমানান মনে করেন সাম্পাওলি। সম্ভবত এ কারণেই ভীষণ গুরুত্বপূর্ণ এ ম্যাচে দিবালাকে প্রথম একাদশে রাখেননি আর্জেন্টিনার এ কোচ। বেনেদিত্তোর বাঁ প্রান্তে থাকবেন আটলান্টা উইঙ্গার পাপু গোমেজ। আর্জেন্টিনার জার্সিতে মাত্র ২ ম্যাচ খেলেছেন এ উইঙ্গার। ডান প্রান্তের উইঙ্গার এদুয়ার্দো স্যালভিও রিগোনিও জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র ৬ ম্যাচ। পেছন থেকে এই অনভিজ্ঞ আক্রমণভাগকে খেলানোর দায়িত্ব মেসির। প্রথম একাদশ দূরে থাক, ইকুয়েডর ম্যাচের স্কোয়াডেই গঞ্জালো হিগুয়েনের মতো অভিজ্ঞকে রাখেননি সাম্পাওলি।
লুকাস বিগলিয়া, অ্যাঙ্গেল ডি মারিয়া ও মাচেরানোকে দিয়ে মিডফিল্ড সাজিয়েছেন সাম্পাওলি। তাঁর রক্ষণভাগে রয়েছেন ফ্রেদরিকো ফাজিও, নিকোলাস ওতামেন্দি ও গ্যাব্রিয়েল মের্সাদো। গোলরক্ষক সার্জিও রোমেরো।

ইকুয়েডরের ২০১৮ বিশ্বকাপে খেলার আশা শেষ অনেক আগেই। শেষ ম্যাচে আর্জেন্টিনার আশা সমাধি রচনা করাই হবে তাঁদের লক্ষ্য। এদিকে রাশিয়া বিশ্বকাপে খেলতে অন্তত প্লে অফ নিশ্চিত করতে এ ম্যাচটা জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার। এমন ম্যাচে সাম্পাওলির একাদশ নিয়ে বিতর্ক হচ্ছে মাঠে নামার আগেই। সূত্র: দ্য সান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর