,

শাহরুখ কন্যা সুহানাকে মিয়া খলিফার সঙ্গে তুলনা!

news-image

বিনোদন ডেস্ক :সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে বিতর্কের শিকার হননি, এমন নায়িকা নেই বলিউডে। কিন্তু ১৭ বছরের এক তারকা কন্যাকে পর্ন তারকার সঙ্গে তুলনা, সেটি মেনে নেয়া যায় না। আর সেই মেয়েটি যদি হন বলিউড বাদশাহ শাহরুখ খান কন্যা সুহানা খান, তাহলে ব্যাপারটি কী হতে পারে, পাঠক নিশ্চয়ই আঁচ করতে পারছেন। বলিউডের অন্যান্য নায়িকাদের মতো করেই অশ্লীল আক্রমণের শিকার হলেন সুহানা।

 

সম্প্রতি শাহরুখ কন্যা সুহানা খানের একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ছবিতে নীল বিকিনিতে দেখা যায় সুহানাকে। আর এরপরই সুহানাকে নিয়ে জল্পনা শুরু হয়। এরপর বন্ধুর সঙ্গে সম্প্রতি ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেন সুহানা। শাহরুখ কন্যার ওই ছবি প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে।
অশ্লীল ভাষায় আক্রমণের শিকার হয়েছেন সুহানা। এই ছবি পোস্ট করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী কয়েকজন বিকৃত মানসিকতার মানুষ সুহানাকে ‘ভবিষ্যতের মিয়া খলিফা’ বলেও কটাক্ষ করে। এমনকী, আরও ‘ক্লিভেজ’ দেখানোর কথা বলেও অশ্লীল ভাষায় আক্রমণ করা হয় সুহানাকে।

এদিকে শাহরুখ খান বরাবরই সুহানাকে নিয়ে বেশিই সতর্ক। একবার এক সাক্ষাৎকারে সুহানাকে চুমু খাওয়ার কথা বলা হলে সেই ব্যক্তির ঠোঁট ছিঁড়ে নেবেন, এমন মন্তব্যও করেছিলেন কিং খান। কিন্তু এবার মাত্রা ছাড়িয়েছে সমালোচনার। এই প্রসঙ্গে শাহরুখ খান বাবা হিসেবে কী মন্তব্য করেন, সেই অপেক্ষায় আছেন ভক্তরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর