,

মৌসুমীর স্থান দখল করলেন নিপুন

news-image

বিনোদন ডেস্ক : গেল ৫ মে অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনে দুইটি প্যানেলকে হারিয়ে জয় লাভ করেন মিশা সওদাগর ও জায়েদ খানের প্যানেল। ইতোমধ্যেই নির্বাচিত শিল্পীরা পাঠ করেছেন শপথ বাক্য।

এই নির্বাচনে কার্যনিবার্হী সদস্যে হিসেবে জয়ী হন চিত্রনায়িকা মৌসুমী। কিন্তু কয়েকদিন পর ব্যক্তিগত কারণ দেখিয়ে এই অভিনেত্রী পদত্যাগ করেন। এতোদিন মৌসুমীর পদ ছিল শূন্য। এই শূন্য পদে আগামীকাল বুধবার শপথ বাক্য পাঠ করতে যাচ্ছেন আরেক নায়িকা নিপুন।

১১ অক্টোবর বিকেল ৪টায় শিল্পী সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি মিশা সওদাগর শপথ বাক্য পাঠ করাবেন নিপুণকে।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘কার্যনিবার্হী সদস্যের একটি পদ শূন্য ছিল। সেখানেই নিপুন ম্যাডামকে নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার শিল্পী সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে সমিতির সভাপতি মিশা সওদাগর শপথ বাক্য পাঠ করাবেন।’

বিষয়টি নিয়ে গো নিউজকে নিপুন বলেন, ‘হ্যা শপথ নিতে যাচ্ছি। আমি চলচ্চিত্রের জন্য কিছু করতে চাই। যার জন্য নির্বাচন না করেও কার্যনিবার্হী সদস্যে হিসেবে শপথ বাক্য পাঠ করতে যাচ্ছি। নির্বাচনের সময় ব্যক্তিগত কিছু কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। এখন সমিতি থেকে আমাকে এই দায়িত্ব নিতে বলা হয়েছে। আমিও না করতে পারিনি কারণ চলচ্চিত্র এবং চলচ্চিত্রের মানুষদের জন্য আমি কিছু করতে চাই।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর