,

বিতর্কের মুখে আনুশকা

news-image

 

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও প্রশংসিত হন অনেক বলিউড তারকা। এর মধ্যে অনেক তারকাই রয়েছেন যারা নিজেরা পোশাক ব্র্যান্ডও বাজারে এনেছেন। এ তালিকায় যুক্ত হয়েছেন অভিনেত্রী আনুশকা শর্মা।

সম্প্রতি ‘নাস’ নামের একটি পোশাক ব্র্যান্ড বাজারে এনেছেন অভিনেত্রী। ১৬০ পিস পোশাক বাজারে এনেছেন তিনি। ভক্তরা অধির আগ্রহে অপেক্ষা করছেন কখন পোশাকগুলো পাবেন তারা। কিন্তু শুরুতেই বিতর্কের মুখে পড়েছেন আনুশকা। তার ব্র্যান্ডের পোশাকগুলোর ডিজাইন চীনা একটি ব্র্যান্ডের নকল বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে আনুশকার মুখপাত্র বলেন, ‘গত দুই দিন ধরে কিছু সমস্যা সামনে এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এ সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পেলে আরো বিস্তারিত জানাব।’

এর আগে তার পোশাক ব্র্যান্ড নিয়ে আনুশকা বলেন, ‘একজন উঠতি নারী হয়ে, আমার সঙ্গে মানানসই পোশাক একই ছাদের নিচে পেতে অনেক ঝামেলা পোহাতে হতো। এ জন্য আমাকে বিভিন্ন দোকানে যেতে হতো। কিন্তু ‘নাস’ আপনাদের জন্য ফ্যাশনেবল পোশাক নিয়ে এসেছে যেগুলো আপনারা কাজের জায়গায়, কলেজে এমনকি ঘুরতে যাওয়ার সময়ও পরতে পারবেন। সবই একটি ব্র্যান্ডের আওতায়। আমি ব্যক্তিগতভাবে ‘নাস’র ডিজাইনের সঙ্গে যুক্ত এবং সব পোশাকে আমারো কিছুটা ছোঁয়া পাওয়া যাবে। ‘নাস’ সেসব নারীদের জন্য যারা নিজেরাই নিজেদের স্টাইলিস্ট।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর