সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার সিনেমা দেখলে কাঁদে আমির পুত্র

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা আমির খান। তিন সন্তানের জনক তিনি। আমিরের প্রথম স্ত্রী রিনা দত্ত। এ সংসারে জুনায়েদ খান ও ইরা নামের দুই সন্তান রয়েছে। আমিরের দ্বিতীয় স্ত্রী কিরন রাও। ২০০৫ সালে বিয়ে হয় আমির-কিরণ দম্পতির। ২০১১ সালে তাদের ছেলে আজাদ রাও খানের জন্ম হয়।

এ অভিনেতা জানিয়েছেন, তার সিনেমা দেখলেই ঘাবরে যায় ছোট ছেলে আজাদ। সিনেমায় আমিরকে দেখলেই কাঁদে সে। বর্তমানে সিক্রেট সুপারস্টার সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন এ অভিনেতা। এরই ধারাবাকিতায় একটি অনুষ্ঠানে এ কথা জানান আমির।

ছোট ছেলে আজাদ রাওয়ের সিনেমায় আসার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘না, সে আমাকে কখনই এ বিষয়ে কিছু বলেনি। আমার মনে হয় না আজাদ কখনো পুরো সিনেমা দেখেছে। সে সিনেমার অংশ দেখে। সে খুবই ছোট এবং অ্যানিমেশন সিনেমা দেখে। আজাদ আমাকে সিনেমায় দেখলেই কাঁদে। সে ঘাবরে যায়। পিকে সিনেমায় আমাকে পর্দায় মার খেতে দেখে সে খুব ভয় পেয়ে গিয়েছিল।’

সন্তানদের প্রতি মিডিয়ার নজর এড়াতে তিনি কি করেন জানতে চাওয়া হলে এ অভিনেতা বলেন, ‘আমার বড় ছেলে জুনায়েদের বয়স ২৩ বছর। আর এ বিষয়টি আমি গত ২৩ বছর ধরে মোকাবেলা করে আসছি। জুনায়েদের জন্মের সময় থেকেই আমরা এ বিষয়ে সতর্ক ছিলাম। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তাদের স্বাভাবিক জীবন দিতে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, জুনায়েদ ও ইরা খুবই চমৎকারভাবে পরিণত ও প্রাপ্তঃবয়স্ক হয়েছে। তারা খুবই যত্নশীল। আশা করছি, আজাদের বেলাতেও একই রকম হবে।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা