,

ক্ষীর পাটিসাপটা তৈরির রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : মজাদার একটি পিঠা পাটিসাপটা। মিষ্টি স্বাদের এই লোভনীয় পিঠাটির নাম শুনলে অনেকেরই জিভে জল চলে আসে। বিশেষ করে ক্ষীর পাটিসাপটা হলে তো কথাই নেই। চলুন জেনে নেই এই মজাদার ক্ষীর পাটিসাপটা তৈরির রেসিপি।

উপকরণ : পোলাও চালের গুঁড়ো- ৫০০ গ্রাম, আটা- ১ কাপ, গরুর দুধ- দেড় কেজি, চিনি- দেড় কাপ ও তেল অল্প।

প্রণালি : দুধ জ্বাল দিয়ে কিছুটা কমে এলে এক কাপ চিনি দিয়ে আবার জ্বাল দিতে হবে। মাঝে মাঝে নাড়তে হবে। দুধ কমে এলে ১ চা-চামচ চালের গুঁড়োতে অল্প দুধ মিশিয়ে বাকি দুধে ঢেলে নাড়তে হবে। কিছুণ পর নামিয়ে নিতে হবে। এবার চালের গুঁড়ো আটা, চিনি এবং পানি মিলিয়ে মসৃণ গোলা তৈরি কতে হবে। পানি এমন আন্দাজে দিতে হবে যেন বেশি পাতলা না হয় আবার বেশি ঘন না থাকে। এবার তাওয়ায় সামান্য তেল মাখিয়ে বড় গোল ডালের চামচে এক চামচ গোলা তাওয়ায় দিয়ে ছড়িয়ে দিতে হবে। ওপরটা শুকিয়ে এলে একপাশে এক টেবিল চামচ ক্ষীর রেখে পিঠা মুড়ে চ্যাপ্টা করে দিতে হবে। চিনির পরিবর্তে গুড় দিয়েও পাটিসাপটা ভালো হয়।

এ জাতীয় আরও খবর

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর