,

বিপিএল শুরু সেই ৪ নভেম্বর

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) শুরু হবে সেই ৪ নভেম্বরে। ঘুরে-ফিরে প্রথমে নির্ধারিত তারিখেই টুর্নামেন্ট শুরু হবে। আগে এই ৪ নভেম্বর বিপিএল শুরু হওয়ার তারিখ নির্ধারিত হয়। পরে দু’দিন এগিয়ে ২ তারিখে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল।

কিন্তু সূচি দেয়ার সময় ৩ নভেম্বর নির্ধারণ করা হয়। ৪০ দিনের এই টুর্নামেন্টের ফাইনাল ১২ ডিসেম্বর। ফাইনালে থাকছে রিজার্ভ ডেও। তবে ম্যাচের ভেন্যু বা সময়ে কোনো পরিবর্তন হয়নি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকেই টুর্নামেন্ট শুরু হবে। এরপর মিরপুর ও চট্টগ্রাম হয়ে আবার মিরপুরে ফাইনাল দিয়ে শেষ হবে বিপিএল।

উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্স। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ বেলা ২টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে।

তবে শুধু শুক্রবার প্রথম ম্যাচ বেলা আড়াইটায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হবে। টুর্নামেন্টে এবারও সাতটি দল অংশ নিচ্ছে। প্রথম পর্বে উভয় দল ১২টি করে ম্যাচ খেলবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর