,

যশোরে জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত

news-image

নিউজ ডেস্ক : যশোরের ঘোপ নওয়াপাড়া রোডের জামে মসজিদের পেছনের চারতলা ভবনের জঙ্গি আস্তানার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে জঙ্গি অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

অভিযান সমাপ্তের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব।

ডিআইজি একরামুল হাবিব সাংবাদিকদের বলেন, তিন শিশুসহ খাদিজার আত্মসমর্পণের পর বোম ডিসপোজাল টিম ওই বাড়িতে তল্লাশি শুরু করে। সেখানে তিনটি সুইসাইডাল ভেস্ট পাওয়া যায়। পরে তা নিষ্ক্রিয় করা হয়েছে।অভিযান সমাপ্ত হয়েছে।

এর আগে বেলা ১১টা ১৫ মিনিটে হ্যান্ড মাইকে পুলিশ সুপার আনিসুর রহমান খাদিজাকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে বলেন, আপনি নেমে আসুন। আপনার সন্তানদের কথা চিন্তা করুন। আমরা আপনাকে সাহায্য করব।

পরে সোমবার দুপুরে যশোরে পুলিশের কাছে গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী নুরুল ইসলাম মারজানের বোন খাদিজা আত্মসমর্পণ করেছেন। এ সময় তার সঙ্গে ছিল দুই মেয়ে ও এক ছেলে। পাবনা থেকে তার বাবা-মা আসার পর তিনি আত্মসমর্পণ করেন। তার বাবার নাম নিজাম উদ্দিন।

উল্লেখ্য, রোববার রাত ১০টায় যশোরের ঘোপ নওয়াপাড়া রোডে জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা বাড়ি ঘিরে রাখে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর