,

আয়রনের ঘাটতিতে ভুগছেন না তো আপনি?

news-image

লাইফস্টাইল ডেস্ক :প্রত্যেক মানুষের শরীরে যেমন প্রোটিনের প্রয়োজন আছে, তেমনি প্রয়োজনীয় আয়রনও। কিন্তু, অনেকেই বুঝতে পারেন না, শরীরে আয়রনের ঘাটতি রয়েছে কতটা পরিমাণে। বিশেষ করে মহিলারা। কিন্তু, কীভাবে বুঝবেন আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে।

বেশ কিছুদিন ধরে পিরিয়ডের মাত্রা আগের তুলনায় বেড়ে যায়, তাহলে সাবধান। জানা যাচ্ছে, পর পর একধিক মাস জুড়ে যদি পিরিয়ডের সময় ‘হেভি ব্লিডিং’হয়, তাহলে আপনার শরীরে আয়রনের মাত্রা কম থাকতে পারে। আর সেই কারণে সামুদ্রিক মাছ, বিনস, টোফু, কুমড়ো খান বেশি করে।

বেশ কিছুদিন ধরে যদি ক্লান্ত এবং নিস্তেজ মনে হয়, তাহলে শরীরে আয়রনের ঘাটতি রয়েছে বলে ধরে নিতে হবে। শরীরে আয়রনের মাত্র কম থাকলেও আপনি ক্রমশ নিস্তেজ হয়ে পড়বেন। সব সময় ক্লান্ত লাগবে। সেক্ষেত্রে চিকিত্সকের কাছে যান এবং হিমোগ্লোবিনের মাত্রা কতটা রয়েছে, সেটা পরীক্ষা করে নিন।

দিনের পর দিন যদি ফ্যাকাশে লাগে আপনাকে দেখতে, তাহলে বুঝতে হবে আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে। শরীরে হিমোগ্লোবিনের মাত্রা সঠিক থাকলে আপনাকে কখনও ফ্যাকাশে লাগবে না উল্টে আপনার আপনাকে অনেকটাই গ্ল্যামারাস লাগবে। শুষ্ক হবে না ত্বক। বরং, গোলাপী আভা ছড়াবে আপনার শরীর থেকে।

যদি অত্যধিক পরিমাণে চুল পড়ে, তাহলে শরীরে আয়রনের অভাব রয়েছে বলে ধরে নিতে হবে। শরীরে আয়রনের অভাব হলে, সঠিক মাত্রায় অক্সিজেন চলাচল হয় না শরীর জুড়ে। তার ফলেই চুল পড়তে শুরু করে আরও বেশি করে।

এ জাতীয় আরও খবর

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর