,

হৃত্বিকের দাবি, অনেক রাতে দরজা নক করেছিল কঙ্গনা…

news-image

বিনোদন ডেস্ক : ‘‍আপ কি আদালত’-এ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মুখ খোলার পর থেকেই তাঁর সঙ্গে হৃত্বিকের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হচ্ছে না। অবশেষে কঙ্গনার সঙ্গে সম্পর্কের বিষয়ে একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন হৃত্বিক।

সেখানে বলিউড সুপারস্টার দাবি করেছেন, চার বছর ধরে কেউ ক্রমাগত বাড়িতে, পরিবার-পরিজনদের দিকে ঢিল ছোড়ার পরও চুপ করে থাকলে সেটা দুর্বলতা হবে।

একই সঙ্গে কঙ্গনার সঙ্গে তাঁর ৭ বছরের ‌যে সম্পর্কের কথা উঠেছে তা পুরোটাই ভিত্তিহীন বলে দাবি করেছেন বলিউড সুপারস্টার। তাঁর কথা মতো প্রফেশনাল রিলেশন ছাড়া আলাদা করে কখনও কঙ্গনার সঙ্গে দেখাও করেননি তিনি।

হৃতিকের কাছে জানতে চাওয়া হয়, কঙ্গনার দিক থেকে কি কোনো অন্য ইঙ্গিত পেয়েছিলেন? জবাবে তিনি বলেন, ‘‘২০১২ সালে জর্ডনে একটা পার্টি ছিল। অনেক রাতে দরজা নক করেছিল ও। কথা বলতে চেয়েছিল। আমি খুব টায়ার্ড ছিলাম। আমি কথা বলতে না চাইলেও ওই নারী জোর করেছিল। পরে রঙ্গোলি (কঙ্গনার বোন) এসে বলেছিল আমি যেন ওর বোনের সম্পর্কে খারাপ কিছু না ভাবি। ’’

হৃতিকের অভিযোগ, একটার পর একটা মিথ্যা বলেছেন কঙ্গনা। কখনও আমাদের বাগদান হয়েছে বলছে তো কখনও বা সামনে এনেছে ফটোশপ করা ছবি। এতকিছুর পরও কেন পুলিশে অভিযোগ দায়ের করেননি হৃতিক? তাঁর উত্তর, “আমি এ সব করতেই চাইনি। আমি ক্রিয়েটিভ মানুষ। আমার সন্তান আছে। এ সবে আমার কোনও আগ্রহ নেই। ’’

গোটা সাক্ষাত্কারে যদিও একবারও কঙ্গনার নাম করেননি হৃতিক। ‘ওই নারী’, ‘ওই মেয়ে’, ‘ওই মানুষ’ এমনকী ‘রঙ্গোলির বোন’ বলে উল্লেখ করলেও ‘কঙ্গনা’ নামটি একবারের জন্যও উচ্চারণ করেননি তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর