,

জাতিসংঘের নিন্দায় টিআইবি

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ রবিবার এক বিবৃতিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা পরিস্থিতি সামলাতে ব্যর্থতার জন্য জাতিসংঘের নিন্দা করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সর্বশেষ রোহিঙ্গা সংকট সম্পর্কে আগে থেকেই অবগত ছিল জাতিসংঘ। এর পরেও সময়মতো সঠিক ভূমিকা না রাখার কারণে সাম্প্রতিক রোহিঙ্গা সংকট প্রকট আকার ধারণ করেছে। এ ব্যর্থতার জন্য জাতিসংঘের নিন্দা করেছে টিআইবি।

আজ প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায় টিআইবি। এ বিষয়ে গার্ডিয়ানের একটি সংবাদের লিংক সংযুক্তি হিসেবে প্রদান করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

গার্ডিয়ানের সে সংবাদে বলা হয়, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছিল। রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতা শুরু হওয়ার আগেই ওই বিশেষজ্ঞরা প্রতিবেদন জমা দিয়েছিলেন। সেই প্রতিবেদনে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের নীতির সমালোচনা করা হয়। তবে জাতিসংঘ ওই প্রতিবেদনের সুপারিশগুলো নিয়ে কাজ করার বদলে তা চেপে যাওয়ার চেষ্টা করে।

জাতিসংঘের ওই প্রতিবেদনটি নিয়ে সঠিক সময়ে কাজ করার ক্ষেত্রে ব্যর্থতার কারণেই সাম্প্রতিক রোহিঙ্গা সংকট প্রকট হয়েছে বলে দাবি করে টিআইবি।

টিআইবি সংবাদ বিজ্ঞপ্তিতে জাতিসংঘের এ নিষ্ক্রিয় থাকার ঘটনায় ব্যাখ্যা দাবি করে। বিশেষ করে জাতিসংঘ যা করার কথা বলে, সেটিই করতে না পারার ব্যাপারে ব্যাখ্যা দেওয়া উচিত। জাতিসংঘও জবাবদিহির ঊর্ধ্বে নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের ওই প্রতিবেদনটি অবশ্যই প্রকাশ করা উচিত এবং এই ব্যর্থতার জন্য যাঁরা দায়ী, তাঁদের বিচারের আওতায় আনা উচিত। সূত্র : টিআইবি ওয়েবসাইট

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর