,

রাতেই দেশ ছাড়ছেন প্রধান বিচারপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : রবিবার (৮ অক্টোবর) রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে রওনা হবেন তিনি। রাত সাড়ে নয়টার দিকে বাসা থেকে বের হবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৭ ফ্লাইটে করে তিনি ঢাকা ত্যাগ করবেন। দেশের একটি স্বনামধন্য গণমাধ্যম এ খবর প্রকাশ করে।

উল্লেখ্য, সস্ত্রীক অষ্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। ভিসার আবেদন ও বায়োমেট্টিক প্রক্রিয়া সম্পন্নের পরই তাদেরকে তিন বছরের ভিসা দেয় অষ্ট্রেলিয়া দূতাবাস। বৃহস্পতিবার গুলশান-২ এ অবস্থিত দেশটির ভিসা সেন্টারে গিয়ে ভিসার আবেদন করেন প্রধান বিচারপতি ও তার স্ত্রী সুষমা সিনহা।

ওইদিন তাদের বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপরই তারা ভিসা পান বলে একটি সূত্র নিশ্চিত করে। অষ্ট্রেলিয়ায় প্রধান বিচারপতির বড় কন্যা সূচনা সিনহা দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সেখানে যাওয়ার পর বিচারপতি সিনহা ও তার স্ত্রী কন্যার বাসায় অবস্থান করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর