,

দীপিকাকে পরিচয় করিয়ে দিলেন রণবীর

news-image

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা রণবীর সিং সম্প্রতি তার পরিবার এবং আত্মীয়স্বজনদের নিয়ে গেট টুগেদার করেন। এই আয়োজনের কারণ ছিল, প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে স্বজনদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। রণবীরের আত্মীয়-স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অনেকেই দীপিকার ভক্ত এবং তার সঙ্গে তারা দেখা করতে চেয়েছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকালকে একটি সূত্র জানায়, দীপিকা খুবই ব্যস্ত সময় পার করে থাকেন। তার শুটিং ছিল, ভবিষ্যত প্রকল্পের কাজ ছিল এবং ব্র্যান্ডসংক্রান্ত একটি মিটিংও ছিল। অবশেষে এসব থেকে যখন দীপিকা কিছুটা সময় বের করতে সক্ষম হন, তখন রণবীর পারিবারিক ডিনারের আয়োজন করেন। এই ইভেন্টে মূল অতিথি ছিলেন দীপিকা। রণবীরের প্রত্যেক স্বজনের সঙ্গে দীপিকার দেখা হয় এবং তারা দীপিকার সঙ্গে ছবিও তোলেন।

রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন প্রায় চার বছর ধরে প্রেম করছেন বলে গুঞ্জন রয়েছে। কিন্তু এই কাপল এখন পর্যন্ত প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি। রণবীরের স্বজনদের সঙ্গে দীপিকার সাক্ষাতের ঘটনা দেখে ধারণা করা হচ্ছে, তাদের সম্পর্ক বিয়ের দিকে মোড় নিচ্ছে। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন রণবীর সিংয়ের ‍মুখপাত্র।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর