,

কঙ্গনাকে নিয়ে গর্বিত হৃতিক

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত দুই অভিনয়শিল্পী হৃতিক রোশান ও কঙ্গনা রাণৌত। গত বছর তাদের দ্বন্দ্ব শুরু হয়। যা আইনি নোটিশ পর্যন্ত গড়ায়। এই বিবাদের কারণে তাদের ব্যক্তিগত তথ্যও সবার সামনে আসতে শুরু করে।

চলতি বছরের এপ্রিলে নতুন করে কঙ্গনার বিরুদ্ধে তাকে গোপনে অনুসরণ ও ই-মেইলের মাধ্যমে হয়রানি করার অভিযোগ করেন হৃতিক। এখন পর্যন্ত এ নিয়ে অনেক জলও ঘোলা হয়েছে।

সম্প্রতি কঙ্গনার বিষয়টি নিয়ে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেন হৃতিক। এবার একটি টিভি সাক্ষাৎকারেও এ বিষয়ে মুখ খুলেছেন এ অভিনেতা। এ সময় হৃতিক জানান, কঙ্গনাকে নিয়ে গর্বিত তিনি।

এ প্রসঙ্গে হৃতিক রোশান বলেন, ‘তার সাথে আমার প্রথম দেখা ২০০৮-২০০৯ সালে। তবে আমরা ভালো বন্ধু হতে পারিনি। কাইট থেকে কৃশ সিনেমার সময় পর্যন্ত আমার কাছে মনে হয়েছে তিনি খুবই খুবই পেশাদার। আমি সত্যিই তার জন্য গর্বিত। তিনি তার সংলাপ তৈরি করে আসতেন এবং আমার সিনেমার জন্য যা প্রয়োজন তা করতেন। একজন অভিনয়শিল্পীর কাছে আমার সিনেমার জন্য আর কী চাওয়ার থাকতে পারে।’

তিনি আরো বলেন, ‘আমি তাকে নিয়ে খুবই গর্বিত। এ কথা তাকে আমি অনেকবার বলেছি। তিনি জানিয়েছেন, মানালিতে আমাকে একটি সিনেমায় দেখে অনুপ্রাণিত হয়েছেন। আমি এটিকে প্রশংসা হিসেবেই নিয়েছি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর