সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেঙে গেল নোভা আর রায়হানের সংসার

news-image

বিনোদন প্রতিবেদক : স্বনামধন্য নাট্যপরিচালক, চিত্রগ্রাহক ও নাট্যকার রায়হান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলো মডেল, অভিনয়শিল্পী ও উপস্থাপক নোভার। গত ২৬ আগস্ট ঢাকা জজকোর্ট কাজি অফিসে তাঁরা দুজনই তালাকনামায় স্বাক্ষর করেন। জানা গেছে, পারস্পরিক সম্মতিতে এই বিবাহবিচ্ছেদ হয়েছে। দেড় বছর প্রেমের পর ২০১১ সালের ১১ নভেম্বর তাঁরা বিয়ে করেছিলেন।

আজ রোববার দুপুরে নিজেই ফোন করে এই বিবাহবিচ্ছেদের খবর জানালেন নোভা। বিবাহবিচ্ছেদের ৪৪ দিন পর কেন তাঁরা এই খবর জানাচ্ছেন? নোভা বলেন, ‘শুরুতে আমরাই চাইনি। এরই মধ্যে পরিচিত অনেকেই তা জেনে গেছেন। আমাদের নিজেদের সিদ্ধান্তে এই বিবাহবিচ্ছেদ হয়েছে। আমরা খুব ভালো বন্ধু। আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা আর সম্মান অটুট আছে। আমরা চাই না, আমাদের এই ছাড়াছাড়ি নিয়ে কোনো নোংরামি হোক।’

তাহলে বিবাহবিচ্ছেদ কেন? নোভা বলেন, ‘কিছু সমস্যা তো ছিলই। আমাদের ছেলে সান্নিধ্য বড় হচ্ছে। আমি চাইনি এই সমস্যাগুলো সান্নিধ্যকে স্পর্শ করুক। বাবার প্রতি ওর শ্রদ্ধা যেন এতটুকু নষ্ট না হয়। তাই সময় থাকতেই আমরা আলোচনা করে দূরে সরে গেছি।’

পরে রায়হান খান বলেন, ‘আমি ছিলাম বাড়ির ছোট ছেলে। কখনোই কোনো দায়িত্ব নিতে হয়নি। কিন্তু সংসার মানেই অনেক দায়িত্ব। এই দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের মাঝে ভুল বোঝাবুঝির তৈরি হয়। এটা পুরোটাই ছিল পারিবারিক। এর সঙ্গে যুক্ত ছিল অর্থনৈতিক ব্যাপারও। ঝগড়া ছিল নিত্যদিনের ঘটনা। আমাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। আমরা এই দূরত্বকে বাড়তে দিতে চাইনি। আমি এখনো আশাবাদী, আমি সমস্যাগুলো যদি কোনো দিন মেটাতে পারি, তাহলে নিশ্চয়ই নোভা আবার আমার সংসারে ফেরত আসবে।’ একই আশাবাদ ব্যক্ত করেছেন নোভা।

কী এমন সমস্যা হলো, যা বিবাহবিচ্ছেদের আগে মেটানো সম্ভব হয়নি? নোভা বলেন, ‘আমি ডাল-ভাত খাব, কিন্তু কেউ আমাকে অপমান করবে, এটা সহ্য করব না। পাওনাদার কেন আসবে? রায়হানের অপরিকল্পিত জীবনযাপনের কারণে আমাকে নানাজনের কাছ থেকে অপমান হতে হয়েছে। আমার কাছে যা আছে, তাই নিয়ে আমাকে পরিকল্পনা করতে হবে। কিন্তু রায়হানের স্বভাব তেমন নয়। এটাই আমাদের মাঝে ঝামেলা তৈরির প্রথম কারণ।’

নোভা রায়হান খানের দ্বিতীয় স্ত্রী। এর আগে রায়হান খান আরেকটি বিয়ে করেছিলেন। ওই স্ত্রীর সঙ্গে অনেক আগেই রায়হান খানের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। ওই সংসারে তাঁর একটি ছেলে আছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা