,

ব্যথা কমছে না ইমরুলের

news-image

স্পোর্টস ডেস্ক : আশা ছিল চা বিরতির পরই ফিল্ডিংয়ে নামতে পারবেন ইমরুল কায়েস। কিন্তু ব্যথা না কমায় এখনো মানগাউং ওভালের ড্রেসিংরুমে তিনি। চলছে বরফ চিকিৎসা। আজ আর ফিল্ডিংয়ে নামা হবে না ইমরুলের।

মোস্তাফিজুর রহমানের বল মার্করামের ব্যাট ছুঁয়ে গিয়েছিল স্লিপের দিকে। ফিল্ডার ইমরুল ডাইভের মতো দিলেন। কিন্তু বল তাঁর একটু সামনে পড়ে আঘাত করল হাঁটুতে। ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন ইমরুল। মেডিকেল কিট ব্যাগ নিয়ে মাঠে দৌড়ে আসেন বাংলাদেশ দলের ফিজিও।

বাংলাদেশ শিবিরে তখন চরম দুশ্চিন্তা। তামিম ইকবালের পর তবে কি ইমরুলও! ফিজিওর কাঁধে ভর দিয়ে তাঁর মাঠ ছাড়ার দৃশ্য চিন্তাটা আরও বাড়িয়ে দিচ্ছিল। দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন জানিয়েছিলেন, হয়তো চা বিরতির পর ফিল্ডিংয়ে নামতে পারেন তিনি। কিন্তু ব্যথা না কমায় সেটা সম্ভব হয়নি। আজ তাই আর ফিল্ডিংয়ে দেখা যাবে না বাংলাদেশ ওপেনারকে।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে এ রকম পরিস্থিতিতে পড়েই পরে পাঁচ নম্বরে ব্যাট করতে হয়েছিল তামিম ইকবালকে। শেষে তো চোট তাঁকে ছিটকে দিল টেস্ট সিরিজ থেকেই। ইমরুলের ব্যাপারে এখনই সে রকম কিছু বলা যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর