,

বন্দুক হাতে অভিনেতাকে ডাকাত ভেবে পুলিশের গুলি! (ভিডিও)

news-image

 

বিনোদন ডেস্ক :যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে একটি সিনেমার শুটিং চলাকালে বন্দুক হাতে মুখোশধারী এক অভিনেতাকে ডাকাত ভেবে গুলি চালিয়েছে পুলিশ। তবে পুলিশ কর্মকর্তার সেই গুলিটি লক্ষ্যভেদ না হওয়ায় প্রাণে বেঁচে গেছেন সেই অভিনেতা।

আর এই ঘটনার একটি ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল হয়েছে। খবর টেলিগ্রাফের।
ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ক্রফোর্ডসভিল পুলিশ ডিপার্টমেন্টের প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, মুখোশ পরে একজন বন্দুকধারী দালানের দরজা দিয়ে বেরিয়ে আসছে। বিষয়টি দেখে নিজের বন্দুক হাতে তুলে নেন পুলিশ কর্মকর্তা। মুখোশ পরিহিত ব্যক্তিটিকে বন্দুক ফেলে দিতে নির্দেশ দেন তিনি। এতে মুখোশ পরিহিত ব্যক্তিটিও হয়ে যান বিভ্রান্ত। পরে অভিনেতা বন্দুক মাটিতে ফেলে মুখোশ খুলতেই তার দিকে গুলি ছোড়েন ওই পুলিশ কর্মকর্তা। তবে গুলিটি লক্ষ্যভেদ না হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান সেই অভিনেতা।

জানা যায়, অভিনেতা জেফ ডাফ সিনেমার শুটিংয়ের জন্য ডাকাতের ছদ্মবেশ নিয়েছিলেন। এসময় তিনি বন্দুক হাতে নিয়ে একটি দালানে প্রবেশ করেন। আর এ বিষয়টি দেখে এক পথচারী পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে একজন পুলিশ অফিসার ঘটনাস্থলে পৌঁছে যান। এরপরই এসব ঘটনা ঘটে।

ইন্ডিয়ানা স্টেট পুলিশের সার্জেন্ট কিম রাইলি বলেন,ঘটনাস্থলের পুলিশ কর্মকর্তাটি জানতেন না যে সেখানে সিনেমার শুটিং চলছে। পুলিশ যখন জেফকে বন্দুক নিচে ফেলার জন্য নির্দেশ দেয়, তিনি তখন নার্ভাস হয়ে পুলিশের দিকে বন্দুক তাক করে ফেলেছিলেন। আর এজন্যই আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর