,

সুন্দরী প্রতিযোগিতার বিচারক মোনালিসা

news-image

বিনোদন ডেস্ক :টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। বেশ কয়েকবছর ধরে এই অভিনেত্রী থাকেন যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি একটি টেলিভিশনের অনুষ্ঠান প্রধান হিসেবে কর্মরত আছেন। মাঝে মধ্যেই এই অভিনেত্রীকে তার ফেসবুক ওয়ালে নিজের কাজকর্মের আপডেট দিতে দেখা যায়।

আজ ৫ অক্টোবর মোনালিসার জন্মদিন। জন্মদিন উপলক্ষে আমেরিকা থেকেই তিনি দিয়েছেন সুখবর।

‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড’ প্রতিযোগিতায় বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি। এই অমন্ত্রণের মাধ্যমে এবারই প্রথম কোনো বাংলাদেশি তারকা স্থান পেয়েছেন আন্তর্জাতিক কোনো আয়োজনের বিচারক হিসেবে।

এ প্রসঙ্গে মোনালিসা বলেন, ‘এবারই প্রথম কোনও প্রতিযোগিতায় বিচারক হতে যাচ্ছি। এই আমন্ত্রণ পেয়ে আমি গর্বিত। এটা আমার কাছে বিশেষ ও সম্মানের। আন্তর্জাতিক বিচারক হিসেবে এখানে অংশ নেবো ভেবে আমি উচ্ছ্বসিত। বিশ্বের ৩৫টি দেশে অনুমোদিত মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড হলো ভারতের একমাত্র আন্তর্জাতিক প্রতিযোগিতা।’

আগামীকাল ৬ অক্টোবর ও ৮ অক্টোবর নিউ জার্সির রয়েল আলবার্ট’স প্যালেসের দ্য প্লাজায় অনুষ্ঠিত হবে ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড’ প্রতিযোগিতা। প্রথম দিন ইভেনিং গাউন আর দ্বিতীয় দিন ভারতীয় পোশাকে সেজে বিচারকদের সামনে আসবেন প্রতিযোগীরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর