,

সালমানের জন্য চিত্রনাট্য নেই

news-image

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠি। সাধারণ অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমা নির্মাণ করেন তিনি। অজয় দেবগন ও শাহরুখ খানকে নিয়ে একাধিক সিনেমা নির্মাণ করলেও সালমান খানকে এখনো রোহিতের সিনেমায় দেখা যায়নি।

এ নির্মাতার পরবর্তী সিনেমা ‘গোলমাল এগেইন’। আসছে দিপাবলীতে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে সালমানের ‘বিয়িং হিউম্যান’র ইলেকট্রিক সাইকেলে চড়ে একটি ছবি প্রকাশ করেন সিনেমাটির কলাকুশলীরা। এরপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে, রোহিতের সিনেমায় অভিনয় করবেন সালমান।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ভারতীয় একটি সংবাদমাধ্যমে রোহিত শেঠি বলেন, ‘আমাকে সবাই বলে সালমানের সঙ্গে আমার জুটি অসাধারণ হবে। তার সঙ্গে কাজ করতে পারলে আমি খুশি হবো, যেমন শাহরুখ খানের সঙ্গে চেন্নাই এক্সপ্রেস করেছি। কিন্তু বর্তমানে সালমানের জন্য আমার কোনো চিত্রনাট্য নেই।’

কয়েকদিন আগে ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার শুটিং শেষ করেছেন সালমান। খুব শিগগিরই ‘রেস-থ্রি’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি। এছাড়া রেমো ডি সুজার সঙ্গে আরো একটি সিনেমায় কাজ করবেন এ অভিনেতা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর