,

মাশরাফিকে কিংবদন্তি আখ্যা দিল আইসিসি

news-image

তার হাত ধরেই নতুনভাবে পথ চলতে শুরু করে বাংলাদেশের ক্রিকেট। একের পর এক সাফল্য। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ এখন বড় দল। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে তিনি হিরো। কিংবদন্তি। আইসিসিও তাকে কিংবদন্তি আখ্যা দিল। ৩৫তম জন্মদিনে মাশরাফিকে শুভেচ্ছা জানাতে ভুলেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। লিজেন্ড আখ্যা দিয়ে মাশরাফিকে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়ে আইসিসি লিখেছে,‘ হ্যাপি বার্থ ডে টু দ্য টাইগার ক্রিকেট লিজেন্ড মাশরাফি বিন মর্তুজা।
১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন মাশরাফি বিন মর্তুজা। আজ ৩৪ বছর বয়স পূর্ণ হয়েছে তার। এর মধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে প্রায় ১৬ বছর ধরে যুক্ত আছেন তিনি।
ক্যারিয়ারের শুরুতে পেসার হিসাবে বিশ্বব্যাপী সুনাম কুড়ালেও বর্তমানে অধিনায়ক হিসাবে তার খ্যাতিটা বেশি। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত তিনি বাংলাদেশ দলকে ৪৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ২৭টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি ক্রিকেটে মাশরাফি বিন মুর্তুজার নেতৃত্বে ২৮টি ম্যাচ খেলে ১০টিতে জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে তিনি একটি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। সেই ম্যাচটিতে বাংলাদেশ জয় পেয়েছিল।
মাশরাফি বিন মর্তুজা এখন শুধু ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন। তিনি তো দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেট খেলেন না। আর সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন পর্যন্ত ১৭৯টি ওয়ানডে ম্যাচ খেলে মাশরাফি বিন মর্তুজা ব্যাট হাতে করেছেন ১৫৮৭ রান। আর বল হাতে নিয়েছেন ২৩২টি উইকেট। তিনি তার ক্যারিয়ারে ৩৬টি টেস্ট ম্যাচ খেলে ৭৯৭ রান করেছেন। বল হাতে নিয়েছেন ৭৮টি উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ৫৪টি ম্যাচ খেলে ৩৭৭ রান করেছেন ও বল হাতে ৪২টি উইকেট নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর